০২:৩৬ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মোটর সাইকেল দুর্ঘটনায় চালক নিহত, আহত ২

মাসুদ রানা, নাগরপুর | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ২১ অক্টোবর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের নাগরপুরে মোটর সাইকেল দুর্ঘটনায় চালক নিহত, অপর দুইজন আহত হয়েছে।

নিহতর নাম মো. রাজিব (১৮)। সে পার্শ্ববর্তী মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার সাহেব পাড়া গ্রামের সাধন মিয়ার ছেলে। 

আহত দুইজন একই গ্রামের আবুল হোসেনের ছেলে মো. আলি আকবর (১৮) ও সোহরাবের ছেলে মো. সোলায়মান (১৯)। 

দুর্ঘটনাটি ঘটে সোমবার সকালে ধলেশ্বরী নদীর উপর শেখ হাসিনা সেতুর পশ্চিম পাশে কেদারপুর নামকস্থানে। 

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, নিহত রাজিবসহ তিনজনে সোমবার সকালে নাগরপুর উপজেলায় অবস্থিত কেদারপুর নামকস্থানে ধলেশ্বরীর নদীর উপর নির্মিত শেখ হাসিনা সেতু দেখতে এসে বাড়ী ফেরার পথে সেতুর পশ্চিম পাশে ব্রীজের রেলিংয়ের সাথে ধাক্কা খেয়ে মোটর সাইকেল চালক রাজিব ঘটনাস্থলেই নিহত হয়। 

অপর দুইজন গুরুত্বর আহত হয়। স্থানীয়রা এগিয়ে এসে মুমুর্ষ আবস্থায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। 
কর্তব্যরত ডাক্তার রাজিবকে মৃত ঘোষণা করেন এবং অপর দুইজনকে মানিকগঞ্জ সদর হাসপাতালে রেফার্ড করেন। 

নাগরপুর থানার অফিসার ইনচার্জ মো. আলম চাঁদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পার্শ্ববর্তী সাটুরিয়ার উপজেলার তিন বন্ধু মিলে নাগরপুর বেড়াতে (সেতু দেখতে) এসে বাড়ী ফেরার পথে কেদারপুর নামকস্থানে শেখ হাসিনা সেতুর পশ্চিম পাশে সেতুর রেলিংয়ের সাথে ধাক্কা খেয়ে রাজিব নামের একজন নিহত হয়। 

অপর দুইজন আহত হয়েছে। নিহত লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে।  

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি