১২:৩৫ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ১ ; আহত ৫

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের বাসাইলে ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন। 

এতে অটোরিকসার চালকসহ আহত হয়েছেন ৫জন। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে বাসাইল-সখীপুর সড়কের হান্দুলিপাড়া এলাকায় ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম (৪০) সখীপুর উপজেলার বেড়বাড়ী এলাকার হারুন-অর-রশিদের ছেলে।

এ ঘটনায় আহতরা হলেন, নিহত রফিকুলের বাবা বেড়বাড়ী এলাকার বাসিন্দা হারুন-অর-রশিদ (৭০), একই গ্রামের সিএনজি চালক দেলোয়ার হোসেন (৪০), একই উপজেলার দাড়িয়াপুর গ্রামের পারুল বেগম (৪০), লিলি আক্তার (৩২) ও আরিফুল ইসলাম (৪০)।

বিষয়টি নিশ্চিত করে বাসাইল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. বেল্লাল হোসেন জানান, সিএনজিচালিত অটোরিকশাটি বেড়বাড়ী বাজার থেকে বাসাইলের দিকে যাচ্ছিলো। 

পথিমধ্যে উপজেলার হান্দুলিপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। 

এতে সিএনজি চালকসহ ৬জনকে আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা। এ ঘটনায় গুরুতর আহত রফিকুল ইসলাম নামের এক ব্যক্তিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

আহতদের মধ্যে ৩জনকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, তবে এ দূর্ঘটনা কবলিত ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে। 

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি