০১:৩৯ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

সখীপুরে সড়কে গাছ ফেলে  ডাকাতির চেষ্টা- দুই ডাকাত গ্রেফতার

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ৫ অক্টোবর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের সখীপুরে রাস্তায় গাছ ফেলে ডাকাতির চেষ্টাকালে মো. শামীম আহমেদ ওরফে ফরিদ (৩৫) এবং আল-আমীন (৩১) নামের দুই আন্তজেলা ডাকাত দলের সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। 

শনিবার ভোররাত ৩.১০ মিনিটে উপজেলার নলুয়া-টাঙ্গাইল সড়কের নলুয়া বুড়ি বাঈদ ব্রীজ এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত পিকআপ ভ্যান-ঢাকা মেট্রো-ন-১৭-৯৭৯৭ এবং দুটি চাপাতি ও দুটি লোহার রড উদ্ধার করা হয়। এ ঘটনায় রাতেই এসআই আয়ুব আলী বাদী হয়ে সখীপুর থানায় ডাকাতির চেষ্টার মামলা করেন। 

মামলা সূত্রে জানা যায়, শনিবার এসআই আয়ুব আলীর নেতৃত্বে সিএনজি যোগে ৫  পুলিশ সদস্য রাতের টহলে বেড় হন। টহলের এক পর্যায়ে ভোররাত ৩.১০ মিনিটে নলুয়া- টাঙ্গাইল সড়কের বেড়বাড়ী বুড়ি বাঈদ ব্রীজের কাছে পৌঁছলে রাস্তার দুপাশ থেকে গাছ ফেলে ১৩/১৪ সদস্যের একদল ডাকাত  তাদেরকে যাত্রী ভেবে গতিরোধ করে। 

এ সময় পুলিশের পোশাক দেখে তারা দৌড়ে পালাবার চেষ্টা করলে পুলিশ তাদেরকে লক্ষ করে ১০ রাউন্ড গুলি ছুড়েন। এক পর্যায়ে ডাকাতরা তাদের ব্যবহৃত পিকআপ ভ্যানে ওঠে পালাবার চেষ্টা করলে পুলিশ গুলি করে পিকআপ ভ্যানের চাকা ফুটো করে দেয়। এসময় ডাকাতরা দৌড়ে পালাবার চেষ্টা কালে বাসাইল উপজেলার কাশিল গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে  মো. শামীম আহমেদ ওরফে ফরিদ (৩৫) এবং ভূয়াপুর উপজেলার কষ্টাপাড়া গ্রামের আবদুর রশিদের ছেলে আল-আমীন (৩১) নামের দুই ডাকাতকে গ্রেফতার  করা হয়। 

খবর পেয়ে ওই রাতেই  সখীপুর থানার ওসি মো. আমির হোসেন ও ওসি তদন্ত এএইচ এম লুৎফুল কবির ঘটনাস্থলে গিয়ে রাস্থা থেকে গাছ অপসারণ করে চলাচল স্বাভাবিক করে দেন। 
   
সখীপুর থানার ওসি (তদন্ত) এএইচ এম লুৎফুল কবির বলেন- রাস্তায় গাছ ফেলে ডাকাতির চেষ্টাকালে আন্তজেলা ডাকাত দলের সদস্য মো. শামীম আহমেদ ওরফে ফরিদ এবং আল-আমীনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। জিঙ্গাসাবাদ শেষে ওইদুই ডাকাততে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে। বাকী ডাতাতদেরও গ্রেফতারের চেষ্টা চলছে। 


 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি