০২:৩৬ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

রেলেও দুর্নীতির বিরুদ্ধে শুদ্ধি অভিযান চলমান আছে-রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ২ অক্টোবর ২০১৯ | |
, টাঙ্গাইল :

রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, দুর্নীতি এখন মুখরোচক শব্দ। সুনির্দিষ্ট না করে তা ঢালাও ভাবে ঠিক হবেনা। তবে রেলের ব্যবস্থাপনার মধ্যে ঘাটতি রয়েছে এটা সত্য। আমরা চেষ্টা করছি ভাল ব্যবস্থাপনা করার। রেলখাতে যতবেশি তথ্যপ্রযুক্তি ব্যবহার করতে পারবো ততবেশি উন্নয়ন ঘটবে। এতে করে রেল নিয়ে যে অভিযোগগুলো আছে সেগুলোর সমাধান হয়ে যাবে। আর দুর্নীতির বিরুদ্ধে রেলওয়েতে শুদ্ধি অভিযান চলমান আছে। আজ সকালে টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু পূর্ব স্টেশনে যাত্রা বিরতিকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেছেন।

এসময় তিনি আরো বলেন, আগামী বছরের জানুয়ারীতেই যমুনা নদীতে ডাবল লাইনের বঙ্গবন্ধু রেল সেতু নির্মাণের কাজ শুরু হবে। এছাড়া সিঙ্গেল লাইন ডাবল করার প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রকল্প বাস্তবায় হলে রেল সেক্টরে ব্যাপক উন্নয়ন ঘটবে। 

সাম্প্রতিক ক্যাসিনো বিষয়ে নিয়ে মন্ত্রী বলেন, দল যখন ক্ষমতায় আসে তখন যারা দল করেনা তখন তারাও দাবী করে আমি দল করি। বিএনপির তারেক রহমান নির্বাচনী রিটার্ন দাখিলে তার উপার্জনের বিষয়ে ক্যাসিনো ব্যবসার কথা উল্লেখ করেছিলেন। বর্তমানে যারা ক্যাসিনোর ব্যবসার জন্য ধরা পড়েছে তাদের পুরনো অতীত বিএনপির।  ছাত্রদল যুবদল ফ্রিডম পার্টি। এমনকি রেলওয়ে শ্রমিকলীগেও অনেকে আছেন যারা আগে বিএনপিতে ছিলেন। এখন তারা বড় আওয়ামী লীগার হয়ে গেছে। দলে প্রবেশ করে যারা অপর্কম করে দলের ভাবমূর্তি ক্ষুন্ন করছে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে। 
এছাড়াও তিনি রেলের দখলকৃত সম্পত্তি উদ্ধার করে রেলওয়ের উন্নয়নে তা বাণিজ্যিক ব্যবহারের চিন্তা ভাবনা চলছে। 

যাত্রা বিরতি শেষে আবার ট্রেন যোগে জামালপুরের উদ্যেশে রওনা দেন তিনি। এসময় রেলের উপ-মন্ত্রী রেলের বিভিন্ন কর্মকর্তা ও সরকারী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি