১১:২০ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে ৭ দফা দাবিতে সকশিস’র মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ১ অক্টোবর ২০১৯ | |
, টাঙ্গাইল :

বৈধভাবে নিয়োগপ্রাপ্ত সকল শিক্ষক-কর্মচারীকে আত্তীকরণ করাসহ ৭দফা দাবিতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছে টাঙ্গাইলের সরকারি কলেজ শিক্ষক সমিতি-(সকশিস)। 

মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। 

সভায় লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির সাধারণ মোহাম্মদ মোজাম্মেল হোসেন। তিনি দাবির প্রসঙ্গ তুলে বলেন, দ্রুততম সময়ের মধ্যে বিষয়ভিত্তিক সমন্বিত পদ সৃজন ও পদায়ন করতে হবে, কলেজ শিক্ষক ও কর্মচারী আত্তীকরণ বিধিমালা ২০১৮ এর ১৫ ধারার ২ উপধারার (ক) ও (খ) অনুচ্ছেদ অনুসরণপূর্বক পদায়ন সম্পন্ন করতে হবে, দ্রুত পদ সোপান তৈরি ও পদোন্নতি শর্তাবলী প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে, অভিজ্ঞতার ভিত্তিতে বেতন স্কেল নির্ধারণ করতে হবে। সকল ষড়যন্ত্র ও অপচেষ্টা উপেক্ষা করে সমস্যা সমাধানে দীর্ঘসূত্রিতা, কালক্ষেপন ও হয়রানি বন্ধ এবং সরকারিকরণের সকল সুযোগ সুবিধা স্বল্প সময়ের মধ্যে প্রাপ্তির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জাননো হয়।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সমিতির কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি নছরুল আজম, জেলা শাখার সভাপতি জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক ড. আব্দুল জলিল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শামীম আল মামুন, আইন বিষয়ক সম্পাদক সাইফুল্লাহ প্রমুখ।


 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি