০১:০২ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ- ধর্ষক গ্রেফতার 

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতীতে তৃতীয় শ্রেণীর (৯) এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার নারান্দিয়া ইউনিয়নের মালতি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রাতেই পুলিশ অভিযুক্ত ধর্ষক শহিদুল ইসলামকে (৫০) গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত শহিদুল ইসলাম একই গ্রামের মৃত ইন্নস মন্ডল ছেলে। শুক্রবার সকালে এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন।  

পুলিশ এবং পারিবারিক সূত্রে জানা যায়, ওই ছাত্রী সন্ধ্যায় বাড়িতে খেলা করছিল। বাড়িতে কেউ না থাকায় সুযোগে এ সময় প্রতিবেশী শহিদুল ইসলাম তাকে ফুসলিয়ে চকলেটের প্রলোভন দেখিয়ে বাড়ির পাশের জঙ্গলে নিয়ে ধর্ষণ করে। পরে মেয়েটির চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। পরে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। 

এ ব্যাপারে কালিহাতী থানার ওসি হাসান আল মামুন বলেন, এ ঘটনায় অভিযুক্ত শহিদুল ইসলামকে রাতেই গ্রেফতার করা হয়েছে। পরে তাকে শুক্রবার সকালে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় শুক্রবার সকালে ওই স্কুলছাত্রীর মা বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন।  

এ ঘটনায় অভিযুক্ত শহিদুল ইসলামের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন ওই ছাত্রীর মা। 


 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি