১১:২৩ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কালিহাতীতে প্রধান শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার দড়িখশিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মফিদুল ইসলামের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মঙ্গলবার(২৪ সেপ্টেম্বর) মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিশু শিক্ষার্থীরা।

ছোট ছোট শিক্ষার্থীরা নানা স্লোগান সম্বলিত পোস্টার নিয়ে স্থানীয় রামপুর ভাসানী মার্কেটে মঙ্গলবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত ঘণ্টাব্যাপী মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধন কর্মসূচিতে কালিহাতী উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আলী, দড়িখশিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ওয়াহেদুজ্জামান খসরু, সাবেক সভাপতি কিশমত আলী, সহ-সভাপতি মো. নিজাম উদ্দিন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শরিফুল ইসলাম, রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাফিজুল ইসলাম, স্থানীয় দারুলকোরআন নেজামিয়া মাদ্রাসার সাধারণ সম্পাদক ইসমাইল হেসেন সহ কতিপয় অভিভাবক ও দুই শতাধিক কচিকাঁচা শিক্ষার্থী অংশ নেয়। 

অপরদিকে, মঙ্গলবার বিকালে নাগবাড়ী ইউনিয়নের সোমজানী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে প্রতিবাদ ও স্মরণসভার আয়োজন করা হয়। কালিহাতী উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে সভায় অনুরূপ দাবিতে শিক্ষক নেতারা বক্তব্য রাখেন।  

উল্লেখ্য, দড়িখশিল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মফিদুল ইসলামকে শনিবার(২১ সেপ্টেম্বর) সকালে নাগবাড়ী ইউনিয়নের গান্ধিনা বটতলায় কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। তিনি টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় পুলিশ ইমান আলী ও তুহীন আলী নামে দু’জনকে গ্রেপ্তার করেছে।


 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি