০২:২১ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

খেলোয়ারদের সম্মানী ভাতা চালু করতে চাচ্ছি ...যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ১ সেপ্টেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, এ বছর থেকে আমরা খেলোয়ারদের সম্মানী ভাতা চালু করতে চাচ্ছি। যাতে করে প্রতি মাসে সহযোগিতা পেতে পারে।

ইউনিয়ন, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ের খেলার আয়োজন করে জাতীয় খেলোয়ার বাছাই করা হবে। জাতীয় পর্যায়ের খেলোয়ারদের প্রশিক্ষণের মাধ্যমে ছেলে ও মেয়েদের ব্রাজিল, আর্জেন্টিনাসহ বিভিন্ন দেশে পাঠানোর চেষ্টা চলছে। যারা টাকা অভাবে খেলাধুলা করতে পারছে না তাদের বঙ্গবন্ধু কল্যাণ ফাউন্ডেশনের মাধ্যমে বৃত্তি, থাকা ও খাওয়ার ব্যবস্থা করার জন্য কাজ করে যাচ্ছি।

রোববার দুপুরে টাঙ্গাইল স্টেডিয়ামে জাতীয় পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ড কাপ ফুলবল টুর্নামেন্ট বালিকা (অনুর্ধ্ব-১৭) উদ্বোধনকালে এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, প্রতিটি জেলায় একটি করে জিমনেসিয়াম নির্মাণ করা হবে। যেখানে প্রত্যান্ত অঞ্চলের খেলোয়াররা সারা বছর খেলাধুলা করতে পারবে ও তাদের শরীর ঠিক রাখতে পারবে। টাঙ্গাইল হচ্ছে ঘরের পাশে আরেকটি ঘর। নিজের জেলাকে যে রকম আমরা ভালবাসি, তেমনি টাঙ্গাইলকেও আমরা ভালবাসি। টাঙ্গাইল আমাদের পাশের একটি ঐতিহ্যবাহী জেলা। টাঙ্গাইলকে আমরা খুব ভালবাসি বলেই এতো বড় খেলা টাঙ্গাইল ভেন্যুতে আয়োজন করা হয়েছে। যে খেলায় মাননীয় প্রধানমন্ত্রী উপস্থিতিতে অনুষ্ঠিত হয় সেই খেলা টাঙ্গাইলে অনুষ্ঠিত হচ্ছে। টাঙ্গাইলে অনেক বড় কীর্তিমানের খেলোয়ার রয়েছে। যারা খেলার মাধ্যমে টাঙ্গাইল ও দেশের সুনাম বয়ে এনেছেন।

তিনি আরও বলেন, স্টেডিয়াম আধুনিকায়ন, জাতীয়করণ ও আন্তর্জাতিক মানের করা দাবি জানানো হয়েছে। টাঙ্গাইল জেলা স্টেডিয়ামটি আধুনিয়কায়ন করার যোগ্যতা রাখে, এটা হওয়া উচিৎ। আমাদের পরিকল্পনা রয়েছে। সেই পরিকল্পনায় টাঙ্গাইল স্টেডিয়াম আধুনিকায়ন করা সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে। 

এতে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. মো. জাফর উদ্দীন, যুগ্ম সচিব ওমর ফারুক, টাঙ্গাইল -৫ (সদর) আসনের এমপি ছানোয়ার হোসেন, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বিপিএম।

জেলা প্রশাসক মো. শহীদুল ইসলামের সভাপিত্বে এসময় উপস্থিত ছিলেন, যুগ্ম সচিব ওমর ফারুক, টাঙ্গাইল -২ (গোপালপুর-ভূঞাপুর আসনের এমপি ছোট মনির, টাঙ্গাইল -৩ (ঘাটাইল) আসনের আতাউর রহমান খান, টাঙ্গাইল- ৪ (কালিহাতী) আসনের এমপি হাসান ইমাম খান সোহেল হাজারী, টাঙ্গাইল -৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের এমপি আহসানুল ইসলাম টিটু, টাঙ্গাইল -৮ (মির্জাপুর) আসনের একাব্বর হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোশারফ হোসেন খান, জেলা ক্রিড়া অফিসার আলআমিন সবুজ, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা মইনুল হোসেন লিন্টুসহবিভিন্ন উপজেলা থেকে আগত খেলোড়ার ও শিক্ষার্থীরা ।  

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি