১১:৪২ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

আহত ৩৬

মির্জাপুরে বাস-কাভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ২

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০১৬ | | ১৭৫০
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার দুল্যা মুনসুর এলাকায় বাস-কাভার্ড ভ্যান সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ৩৬ জন।

বুধবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে শুধু নাটোরের বনপাড়ার কাভার্ড ভ্যানের চালক মো. মোস্তফা মিয়ার (৪০) পরিচয় পাওয়া গেছে।

পুলিশ জানায়, সকালে ঢাকাগামী একটি বাস দুল্যা মুনসুর এলাকায় একটি ট্রাককে অতিক্রম করছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের পেছনে থাকা অপর একটি বাস ও কাভার্ডভ্যানের পেছনে থাকা অপর একটি ট্রাকেও ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই কাভার্ড ভ্যান চালকের মৃত্যু হয়। এসময় আহত হন অন্তত ৩৬ জন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আরো একজনের মৃত্যু হয়।

খবর পেয়ে গোড়াই হাইওয়ে ও মির্জাপুর থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের মধ্যে কমপক্ষে ২০ জনকে উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করে।

এদিকে, দুর্ঘটনার পর মহাসড়কের উভয় পাশে প্রায় পাঁচ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। পরে সকাল ৮টার দিকে রেকার দিয়ে দুর্ঘটনা কবলিত গাড়িগুলো রাস্তা থেকে সরিয়ে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) বাবলু শেখ জানান, মরদেহ দু’টি উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি