১১:২৩ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ইউএনও’র নিজস্ব অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ২৯ আগস্ট ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ তার নিজস্ব অর্থায়নে প্রাথমিক বিদ্যালয়গুলোতে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছেন। 

বৃহস্পতিবার উপজেলার ১৪টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এই ক্রীড়া উপকরণগুলো বিতরণ করা হয়। 

জানা গেছে, উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে যাতে শিক্ষার্থীরা সহশিক্ষা হিসেবে খেলাধুলায় অংশগ্রহণের আগ্রহ সৃষ্টি এবং শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা এই উদ্যোগ গ্রহণ করেছেন। পর্যায়ক্রমে উপজেলার সকল বিদ্যালয়ে ক্রীড়া উপকরণ বিতরণ অব্যাহতভাবে বিতরণ করা হবে। 

উপজেলার ভারই সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ক্রীড়া উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহনেওয়াজ পারভীন, সহকারি শিক্ষা কর্মকর্তা শাখায়াত হোসেন ও শাহজামাল, অলোয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রহিজ উদ্দিন আকন্দসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 
 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি