০৩:৪৭ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বিদ্যুৎস্পৃষ্টে শিশু শ্রমিকের মৃত্যু

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ২৬ আগস্ট ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের বাসাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মেহেদী হাসান (১৪) নামের এক শিশু কাঠমিস্ত্রী নিহত হয়েছে। 

সোমবার (২৬ আগস্ট) সকালে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের আদাজান এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মেহেদী বগুড়া জেলার ধুনট উপজেলার বড়বিলা পূর্বপাড়া এলাকার সাহাবাজ আলীর ছেলে।  

স্থানীয়রা জানান, বগুড়ার কাঠমিস্ত্রী সাইফুল ও তার ভাই আব্দুস সাত্তার দীর্ঘদিন ধরে বাসাইল উপজেলার বিলপাড়া বাজারে দোকান ভাড়া নিয়ে ফার্ণিচারের ব্যবসা করে আসছে। পরে ওই ফার্ণিচারের দোকানে বগুড়া থেকে ওই শিশু শ্রমিক মেহেদীকে নিয়ে এসে তাদের দোকানে কাজ দেয়।  মেহেদীসহ বেশ কয়েকজন শিশু শ্রমিক দিয়ে দোকানসহ অন্যের বাড়ি বাড়ি গিয়ে কাজ করাতেন কাঠমিস্ত্রী সাইফুল ও তার ভাই আব্দুস সাত্তার। 

পরে সোমবার (২৬ আগস্ট) সকালে আদাজান গ্রামে ভাই ভাই অটো-রাইস মিলে ওই শিশু শ্রমিক মেহেদী কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ঠ হয়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।  

এদিকে, বিষয়টি জানাজানির আগেই কাঠমিস্ত্রী সাইফুল আইনিপ্রক্রিয়ার কোনও তোয়াক্কা না করেই ওই শিশুটির লাশ হাসপাতাল থেকে দ্রুত বের করে নিয়ে তাদের গ্রামের বাড়ি বগুড়ার উদ্দেশ্যে রওনা হয়। 

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুন অর-রশিদ খান এ তথ্যটি নিশ্চিত করে বলেন, ‘ওই শিশুটি রাইস মিলে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। পরে আমি ঘটনাস্থলে যাওয়ার আগেই ওই শিশুর লাশ নিয়ে কাঠমিস্ত্রী সাইফুল এলাকা ত্যাগ করে।’ 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত সুবোধ কুমার দাস বলেন, ‘ওই শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। পরে তারা লাশটি নিয়ে দ্রুত বের হয়ে যায়।’

বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম তুহীন আলী বলেন, বিষয়টি আমার জানা নেই। 


 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি