০২:১৯ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

৩ দিন চরম ভোগান্তির পর অবশেষে 

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানচলাচল স্বাভাবিক

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ১১ আগস্ট ২০১৯ | |
, টাঙ্গাইল :

টানা ৩দিন চরম ভোগান্তির পর অবশেষে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইলের অংশে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। 

রোববার বিকেল মহাসড়কের যানজট কবলিত বিভিন্ন অংশে যানচলাচল স্বাভাবিক হয়। আবার কোন কোন স্থানে মহাসড়ক ফাকা হয়ে যাচ্ছে। 

এর আগে রোববার ভোর রাত থেকেই মহাসড়কের বিভিন্ন অংশে ৫০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। রোববার সকাল ১০টা পর্যন্ত একটানা একই স্থানে ঈদে ঘরমুখো গাড়িগুলো দাড়িয়ে ছিল। এতে মহাসড়ক স্থবির হয়ে পড়ে। ফলে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। 

এদিকে রোববার সকালে তীব্র যানজট থাকায় সড়কের বিভিন্ন স্থানে আগুন জালিয়ে বিক্ষোভ করেছে ঘুরমুখো মানুষ। মহাসড়কের ঘারিন্দা, কান্দিলা, রাবনা, শিবপুর, বিক্রমহাটি, রসুলপুর, পুংলি ও এলেঙ্গাসহ বিভিন্ন স্থানে এমন চিত্র দেখা গেছে। 

অন্যদিকে যানজটের নিউজ করতে গেলে যাত্রীরা সাংবাদিকের উপর চড়াও হয়। এমনকি কয়েকজন সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণও করেন তারা। 

পুলিশ জানায়, শনিবার রাত ১টা থেকে রোববার সকাল পর্যন্ত  ৫ বার টোল আদায় বন্ধ করছে সেতু কর্তৃপক্ষ। সেতুর উপরে বেশ কয়েকটি লক্কর ঝক্কর গাড়ি বিকল হওয়ায় গাড়িগুলো সরিয়ে নিতে একটু সময় লাগে। এছাড়া বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ের সিরাজগঞ্জের অংশ গাড়ি টানতে না পারায় টোল বন্ধ করে কতৃপক্ষ। আর এতেই মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।  

বৃহস্পতিবার মধ্য রাতে মহাসড়কের দুটি স্থানে গাড়ি বিকল হয়ে ছিল। পরে ওই গাড়িগুলোকে রেকার দিয়ে সরিয়ে নেয় পুলিশ। এছাড়াও বৃষ্টিপাতের কারণ ও এলেঙ্গায় দুই লেনের সড়কের অবস্থা খারাপ হওয়ায় এখানে গাড়ির গতি কমে আসে। এর ফলে গাড়িগুলো ঠিক মতো টানতে পারে না। অপরদিকে যানবাহনের বাড়তি চাপ এবং চালকদের প্রতিযোগিতা ও খেয়াল খুশিমত গাড়ি চালানোর কারণে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। পরদিন শুক্রবার দিনভর থেমে থেকে গাড়ি চলাচল করেছে। 

তবে শনিবার ভোর থেকে আরো খারাপ অবস্থার সৃষ্টি হয়েছে। দশ হাত দূরে গিয়ে প্রায় এক দেড় ঘন্টা গাড়ি আটকে পড়ছে। আবার বিশ হাত দূরে গিয়ে একই অবস্থা। সৃষ্টি হয় তীব্র যানজেটের। রোববার দুপুর পর্যন্ত যানজট অব্যহত থাকে।   

এ ব্যাপারে বঙ্গবন্ধুসেতু পূর্ব থানার ওসি (তদন্ত) মাসুদ রায়হান বলেন, বিকেলে থেকেই মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। যানজট নিরসনে পুলিশ নিরলভভাবে কাজ করছেন। 

তবে সিরাজগঞ্জ অংশে গাড়ি ঠিক মতো টানতে না পারায় টোল আদায় বেশ কয়েকবার টোল আদায় বন্ধ থাকে। আর এতে করে টাঙ্গাইলের অংশে যানজট হয়। 


 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি