১২:৩৯ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ৯ আগস্ট ২০১৯ | |
, টাঙ্গাইল :

ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুতে উঠার আগ মুহুতে একটি বগি লাইনচ্যুত হয়েছে। 

ফলে দেশের দক্ষিন পশ্চিমাঞ্চলের সাথে ঢাকার ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আজ দুপুর পৌনে দুইটার দিকে এই ঘটনা ঘটে। ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি আজ দুপুর পৌনে দুইটার দিকে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড়ে সেতুতে উঠার আগে ট্রেনের চ নম্বর বগির দুইটি চাকা লাইনচ্যুত হয়। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। ট্রেনটি ঘটনাস্থলে আটকা পড়ে আছে। এদিকে এই ঘটনার পরে দেশের পশ্চিম-দক্ষিনাঞ্চলের সাথে এই পথে সকল প্রকার ট্রেন চলাচল বন্ধ রয়েছে। 

বঙ্গবন্ধুসেতু পুর্ব রেল ষ্টেশনের দায়িত্বরত ষ্টেশন মাষ্টার মাসুম আলী খান জানান, সুন্দরবন এক্সপ্রেসের একটি বগির সামনের দুইটি চাকা লাইনচ্যুত হয়েছে। স্থানীয় যন্ত্রপাতি দিয়ে চাকা লাইনে উঠানোর কাজ শুরুর ব্যবস্থা করা হচ্ছে। এছাড়াও ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন রওয়ানা হয়েছে। 

দুই থেকে তিন ঘন্টার মধ্যে উদ্ধার কাজ শেষ হবে বলেও জানান মাসুম আলী খান। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি