১১:৫৩ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নদীতে নিখোঁজ সেই মাঝির মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ৩ আগস্ট ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে নৌকা থেকে পড়ে নিখোঁজ হওয়া ইঞ্জিন চালিত নৌকার মাঝি শাহিনুরের মরদেহ উদ্ধার হয়েছে। 

শনিবার বিকেল পৌনে পাঁচটার দিকে মির্জাপুর ফায়ার সাভিসের সদস্যরা তার মরদেহ উদ্ধার করেন। নিখোঁজ হওয়ার স্থান উপজেলার লৌহজং নদীর মীর দেওহাটা এলাকার এক কিলোমিটার ভাটি থেকে মরদেহ উদ্ধার করা হয়।আইনী প্রক্রিয়া শেষে শাহিনুর রহমানের মরদেহ তার পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হয়েছে বলে মির্জাপুর ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার আরিফুল ইসলাম জানিয়েছেন।তার বাড়ি ঢাকার ধামরাই উপজেলার হাজীপুর গ্রামে। উল্লেখ্য শুক্রবার সাভারের আশুলিয়ার থানার গেন্ডাপুর গ্রামের কয়েকজন বাসিন্দা ইঞ্জিনচালিত নৌকাযোগে বনভোজনে আসেন। তারা মির্জাপুর কুমুদিনী হাসপাতালসহ বিভিন্ন এলাকা ঘুরে বাড়ি ফিরছিলেন। 

বিকাল পৌনে ছয়টার দিকে মির্জাপুরের লৌহজং নদীর মীর দেওহাটা এলাকায় হঠাৎ নৌকা থেকে শাহিনুর পানিতে পড়ে গিয়ে নিখোঁজ হন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি