০৫:১৫ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

জাতীয় শোক দিবস উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মাসুদ রানা, নাগরপুর | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ৩১ জুলাই ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের নাগরপুরে জাতির পিতা বঙ্গবুন্ধ শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদত বার্ষিকীতে জাতীয় শোক দিবস-২০১৯ উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ প্রস্তুতিমুলক সভার আয়োজন করা হয় । উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) সৈয়দ ফয়েজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের জাতীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। 

এ সময় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মাহাবুবুর আলম, প্রাণী সম্পদ কর্মকর্তা মো.আনোয়ার হোসেন, নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলম চাঁদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বেগম শাহীন, নাগরপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো.শাহ আলম মিঞা সহ বিভিন্ন সরকারি বেসরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

সভায় আগামী ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি