১২:৫৫ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ছেলে ধরা সন্দেহে ভ্যানচালককে গনপিটুনিতে মৃত্যুর ঘটনায় গ্রেফতার আরো ২ জন ॥ জানাজা শেষে দাফন সম্পন্ন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ৩০ জুলাই ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতীতে ছেলে ধরা সন্দেহে ভ্যান চালক মিনু মিয়াকে (৩০) গণপিটুনিতে মৃত্যুর ঘটনায় আরো ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

মঙ্গলবার ভোরে উপজেলার সিংগুরিয়া গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন ওই গ্রামের হানু মন্ডলের ছেলে রুবেল মিয়া এবং একই গ্রামের বাদশার ছেলে শামিম ম-ল। তারা সর্ম্পকে চাচাতো ভাই। নিহত মিনু মিয়া ভূঞাপুুর উপজেলার টেপিবাড়ি গ্রামের কোরবান আলীর ছেলে। 

এ ব্যাপারে কালিহাতী থানার এসআই ও এ মামলার আইও ফারুকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতাররা এ ঘটনার সাথে জড়িত রয়েছে। এর আগে ৬ জনকে গ্রেফতার করা হয়। এ নিয়ে মোট ৮জনকে গ্রেফতার করা হলো। ৮দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মিনু মিয়ার মৃত্যু হয়। 

এদিকে আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে ভূঞাপুর উপজেলার টেপিবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মিনু মিয়ার নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় হাজারো মানুষ অংশ গ্রহণ করে। জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। 

ময়নাতদন্তে শেষে ঢাকা থেকে সোমবার মধ্যরাতে মিনুর মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়। পরে সকাল থেকেই মিনুর মরদেহ একনজর দেখতে মানুষের ঢল নামে। এ সময় এলাকায় নেমে আসে শোকের ছায়া। 

মিনুর স্ত্রী বলেন, ‘ঢাকা মেডিকেলে নেয়ার পর আমাদের কোন সিট দেয়া হয়নি। প্রথম তিনদিন তাকে (মিনুকে) নিয়ে সিড়িতে থাকতে হয়েছে। আর এই তিনদিনে তারঅবস্থা আরো আশঙ্কাজনক হয়ে পরে। টাকার অভাবেই মিনুর উন্নত চিকিৎসা করানো সম্ভব হয়নি। অনেকেই পাশে থাকার আশ্বাস দিলেও কেউ এগিয়ে আসেনি।

তিনি আরো বলেন, আমার উপার্জনের কোন পথ নেই। কেউ যদি কোন সহযোগিতা না করে তাহলে সন্তান নিয়ে না খেয়ে থাকা ছাড়া কোন উপায় নেই।

উল্লেখ্য, গত ২১ জুলাই সে কালিহাতীর সয়া হাটে মাছ ধরার জাল কিনতে যায়। কিন্তু হঠাৎ করে এক ছেলেকে সিএনজি অটোরিকশায় তুলে নিয়ে যাচ্ছে এমন গুজবে মিনু মিয়াকে আটক করে এলাকাবাসী। 

পরে তাকে আটক করে গণপিটুনি দেন তারা। অবশ্য কয়েক ব্যক্তি তাকে পিটুনি থেকে বাঁচানোর চেষ্টা করেন। অবস্থা বেগতিক হয়ে গেলে পুলিশে খবর দেন তারা। পরে পুলিশ এসে মিনু মিয়াকে উদ্ধার করে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে মিনুর অবস্থা অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসকরা তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেন। কিন্তু মাথায় আঘাত গুরুত্বর হওয়ায় রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ভর্তি করা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার তার মৃত্যু হয়।
 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি