০২:৩৭ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

সিগারেট বেশীদামে বিক্রির অপরাধে বিক্রেতা আটক ; অতঃপর মুচলেকায় মুক্ত  

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ১৭ জুলাই ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইল সদর উপজেলার করটিয়ায় বৃটিশ অ্যামেরিকান টোব্যাকো কোম্পানীর কয়েকটি শ্রেণির সিগারেট (পাইলট, ডার্বি ও হলিউড) বেশি দামে বিক্রির অপরাধে এক বিক্রেতাকে আটক করেছে টাঙ্গাইল মডেল থানা পুলিশ। 

সিগারেট ভোক্তাদের অভিযোগ এবং বেশি দামে সিগারেট বিক্রির সত্যতা নিশ্চিত হয়ে বুধবার বেলা সাড়ে ১১টায় ওই বিক্রেতাকে আটক করে পুলিশ। এ অপরাধে আটক শিবলু মিয়া করটিয়া মসজিদ রোডের "কে তুমি বন্ধু আমার" স্টোরের স্বত্তাধিকারী। তবে করটিয়া সা’দত বাজার ব্যবসায়ি কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব সায়মন তালুকদার রাজীবসহ ব্যবসায়ি নেতৃবৃন্দের অনুরোধ এবং আটক বিক্রেতা শিবলুর পরবর্তীতে বেশী দামে আর সিগারেট বিক্রি না করার লিখিত মুচলেকা নিয়ে আটক বিক্রেতাকে ছেড়ে দেয় পুলিশ।

 বিষয়টির সত্যতা নিশ্চিত করে এ অভিযানের দায়িত্ব পালনকারী টাঙ্গাইল মডেল থানার সহকারি উপ-পরিদর্শক (এ.এস.আই) লাকি আক্তার জানান, বেশ কিছুদিন যাবৎ স্থানীয় সিগারেট ক্রেতারা অভিযোগ করে আসছেন সরকার কর্তৃক নির্ধারিত ৪ টাকা মূল্যের পাইলট, ডার্বি ও হলিউড সিগারেট রীতিমত ৫ টাকা দরে বিক্রি করে আসছেন টাঙ্গাইল মডেল থানার আওতাধীন করটিয়া মসজিদ রোডের কে তুমি বন্ধু আমার স্টোরের স্বত্তাধিকারী শিবলু মিয়া। 

এ অভিযোগ ও সত্যতা যাচাইয়ে ওই বিক্রেতার দোকান থেকে একাধিক ক্রেতার মাধ্যমে ৪ টাকা মূল্যের কয়েকটি পাইলট, ডার্বি ও হলিউড সিগারেট ৫ টাকা দরে কিনে বেশি দামে সিগারেট বিক্রির বিষয়টি নিশ্চিত হন তারা। বেশি দামে সিগারেট বিক্রির সত্যতা পাওয়ার পর ওই বিক্রেতাকে আটক করা হয়। তবে এ সময় করটিয়া সা’দত বাজার ব্যবসায়ি কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব সায়মন তালুকদার রাজীবসহ ব্যবসায়ি নেতৃবৃন্দের অনুরোধ এবং আটক বিক্রেতা শিবলুর পরবর্তীতে বেশী দামে আর সিগারেট বিক্রি করবেনা এ মর্মে একটি লিখিত মুচলেকা নেয়া সহ বৃটিশ অ্যামেরিকান টোব্যাকো কোম্পানীর টাঙ্গাইলের নিয়োজিত ডিলার এর প্রতিনিধিদের বেশি দামে সিগারেট বিক্রি না করা  মর্মে  অভিযুক্ত বিক্রেতার দেয়া মুচলেকার বিরুদ্ধে কোন অভিযোগ বা আপত্তি না থাকায় তাকে ছেড়ে দেওয়া হয় । 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি