১২:৫৮ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

প্রতিবন্ধীকে ধর্ষণ ভিডিও ধারন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ১৭ জুন ২০১৯ | |
, টাঙ্গাইল :

কালিহাতীতে এক প্রতিবন্ধী যুবতীকে পালাক্রমে ধর্ষণ করে রাজিব ও আনিছ নামে দুই লম্পট। ধর্ষণের  ভিডিও চিত্র ধারন করে ওই লম্পটরা।

ঘটনাটি ঘটেছে কালিহাতী উপজেলা নারান্দিয়া ইউনিয়নের পিচুটিয়া ও কুরুয়া এলাকার বাজরে এক দোকানে।

এ ঘটনা খবর শুনে স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে ওই দোকান তালা লাগিয়ে দেয়। প্রতিবন্ধী ধর্ষণের ঘটনায় এলাকায় উত্তেজনা তোলপাড় সৃষ্টি হয়েছে।

রোববার বিকালে ওই প্রতিবন্ধীর চাচাতো ভাই বীর মুক্তিযোদ্ধা মোসফিকুর রহমান বাদী হয়ে উপজেলা কুরুয়া গ্রমের রাইজ উদ্দিনের ছেলে রাজিব (৩০) ও পিচুরিয়া গ্রামের মৃত আঃ বাছেদের ছেলে লম্পট আনিছ (৫২) কে আসামী করে কালিহাতী থানায় মামলা দায়ের করেছে। এ ঘটনায় রোববার সাড়ে ৫ টার দিকে পুলিশ অভিযুক্ত আনিছকে আটক করেছে । 
মামলার বাদী ও ওই প্রতিবন্ধরি চাচাতো ভাই বীর মুক্তিযোদ্ধা মোসফিকুর রহমান করিম জানান, আমার মানসিক প্রতিবন্ধী বোন বাড়ীতে কাউকে না জানিয়ে বাহির হয়ে যায়। গত ১২ জুন রাতে রাজিব ও আনিছ আমার মানসিক প্রতিবন্ধী বোনকে সদাই দিবে বলে লোভ দেখিয়ে রাজিবের দোকানে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে ভিডিও ধারন করে বলে তিনি জানতে পান স্থানীয়দের কাছে।  
এলাকাবাসি জানান, ১২ জুন বুধবার রাতে লম্পট রাজিব ও আনিছ ওই প্রতিবন্ধীকে প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে রাজিবের দোকানে ধর্ষণ করে ভিডিও ধারন করে। এ ঘটনায় এলাকায় তোলপাড় শুরু হয়। পরে স্থানীয় মাতাব্বররা ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করে । এলাকায় জানাজানি হওয়ার পর থেকে অভিযুক্ত রাজিব ও আনিছ পলাতক থাকে।  
এ বিষয়ে কালিহাতী থানা ওসি মীর মোশারফ হোসেন জানান, ১৫ জুন শনিবার বিষয়টি জানতে পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয় এবং ওই প্রতিবন্ধীর অভিভাবককে থানায় আসতে বলা হয়। রোববার দুপুরে ওই মানসিক প্রতিবন্ধীর কোন ভাই বোন মা বাবা না থাকায় চাচাতো ভাই মোসফিকুর রহমান থানায় মামলা দায়ের করে। ১৭ জুন সোমবার ওই প্রতিবন্ধীকে মেডিকেল রিপোর্ট করার জন্য টাঙ্গাইল হাসপাতালে পাঠানো হবে।


 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি