১১:২৪ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বঙ্গবন্ধু সেতুতে টোল আদায়ে নতুন রেকর্ড

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ৪ জুন ২০১৯ | |
, টাঙ্গাইল :

যানবাহন পারাপারের নতুন রেকর্ড করেছে বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ। গত ২৪ ঘণ্টায় সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতু দিয়ে ঈদযাত্রায় ছোট বড় বিভিন্ন ধরনের ৩৫ হাজার ২৭১ টি যানবাহন পারাপার হওয়ায় এ রেকর্ডের সৃষ্টি হয়।

যা বঙ্গবন্ধু সেতু চালু হওয়ার সর্বোচ্চ সংখ্যাক যানবাহন পারাপার করে নতুন রেকর্ড গড়লো । এর আগে গত ঈদে ২৪ ঘণ্টায় সবোর্চ্চ ৩২ হাজার ৪৩২ টি যানবাহন পারাপার হয়। 

এদিকে ছোটবড় বিপুল সংখ্যক গাড়ি পারাপার হওয়ায় ২ কোটি ৪৪ লাখ ৫৩ হাজার ৮৭০ টাকার টোল আদায় করেছে করেছে কর্তৃপক্ষ। এর ফলে টোল আদায়েও নতুন রেকর্ড করে কর্তৃপক্ষ।

এ ব্যাপারে টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার মাসুদুর রহমান বলেন, গত ২৪ ঘণ্টায় ছোটবড় বিভিন্ন ধরনের ৩৫ হাজার ২৭১ টি যানবাহন পারাপার হওয়ার মধ্যদিয়ে সেতু কর্তৃপক্ষ এ রেকর্ড অর্জন করেছে। এর মধ্যে ঢাকা থেকে ছেড়ে আসে উত্তরবঙ্গের দিকে যায় ২৪ হাজার ৪১১টি ও উত্তরবঙ্গ থেকে ঢাকা দিকে যায় ১০ হাজার ৮৬০টি যানবাহন।

প্রসঙ্গত, ১৯৯৮ সালে সেতুটি চালু হওয়ার পর থেকে কর্তৃপক্ষ টোল আদায় করে আসছে। বর্তমানে সেতুর টোল আদায় করছে কমিউটার সিস্টেম নেটওয়ার্ক (সিএনএস)।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি