১১:২১ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ছেঁড়া জুতা পরিবর্তন করতে চাওয়ায়

মির্জাপুরে দোকানীর পিটুনী ক্রেতাসহ আহত ৪ 

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ২৯ মে ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে জুতা বদলিয়ে চাওয়ায় ক্রেতা ও তার মা-বোনসহ  ৪ জনকে লাঠি দিয়ে পিটিয়ে ও মারপিট করে আহত করেছে দোকানী। 

বুধবার দুপুরে মির্জাপুর বাজারের মসজিদ মার্কেটের দ্বিতীয় তলায় সুজন সু স্টোরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৬/৭ জনের নামে থানায় লিখিত অভিযোগ করেছেন ক্রেতা।
 
আহত ক্রেতা রুবেল মির্জাপুর পৌর এলাকার বাওয়ার কুমারজানী গ্রামের কবির মিয়ার ছেলে। 

জানা গেছে, বুধবার সকালে রুবেল মসজিদ মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত সুজন সু স্টোর থেকে ১৫শ টাকা দিয়ে নিজের জন্য একজোড়া জুতা কিনেন। পরে পাশে প্যান্টের দোকানে গিয়ে প্যান্ট কেনার পর জুতা ও প্যান্ট পড়ে দেখতে গেলে জুতা ছেঁড়া দেখতে পান রুবেল। সঙ্গে সঙ্গে পরিবর্তনের জন্য জুতা নিয়ে আসলে দোকান মালিক সুজন খান তা পরিবর্তন করে দিতে অস্বীকৃতি জানায়। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হলে দোকান মালিক সুজন, সাগর ও আলামিনসহ কর্মচারীরা মিলে রুবেলকে বেধরক মারপিট করতে থাকে। এক পর্যায়ে তারা তাকে পাশে গুডাউনে নিয়ে লাঠি দিয়ে বেধরক পিটাতে থাকে। এ ঘটনা দেখে রুবেলে মা রুলিয়া বেগম, খালাতো বোন বিলকিছ ও মামাতো ভাই ইয়ামিন এগিয়ে গেলে তারা তাদেরকেও শারীরিকভাবে লাঞ্চিত করে বলে অভিযোগে উল্লেখ করেছেন। 

এ ঘটনায় রুবেল সুজন সু স্টোরের মালিক সুজন খান, সাগর ও আলামিনের নামসহ অজ্ঞাত ৬/৭ জনের নামে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। 

এ ব্যাপারে সুজন সু স্টোরের মালিক সুজন খানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তবে অভিযুক্ত সাগর জানান, তিনি পাশের দোকানদার। এ ঘটনার সময় তিনি মারপিট ফেরাতে গিয়েছিলেন।

মির্জাপুর থানার উপপরিদর্শক রিপন নাগ অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি