০৪:৪১ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ফাঁসিতে ঝুলে চা বিক্রেতার আত্মহত্যা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ২২ মে ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের সখীপুরে মীর জাফর (৫০) নামের এক চা বিক্রেতা ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। 

মঙ্গলবার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড এলাকায় তার নিজ বাড়ির পাশে গাছের সঙ্গে ঝুলে সে আত্মহত্যা করে। নিহত মীর জাফর ওই এলাকার মীর আবদুল গফুরের ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, মীর জাফর বাড়ির পাশের কীর্ত্তনখোলা চৌরাস্তা নামক বাজারে চায়ের দোকান করতেন। মঙ্গলবার রাতে বাড়ি থেকে বের হওয়ার সময় বলে যান ওই বাজারে রাতে তার বাজার পাহারা দিতে হবে। সকালে বাড়ির পাশে গাছের সঙ্গে তার লাশ ঝুলে থাকতে দেখে পুলিশে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে।

পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. সহিদ সিকদার বলেন, নিহত মীর জাফর বেশ কিছু টাকা ঋন ছিল। প্রায় দুই মাস আগে বাড়ির পাশে এসডিএস মোড়ে তার ছেলের একটি কনফেকশনারি দোকান আগুনে পুড়ে যায়। এতে পরিবার নিয়ে মীর জাফর মানসিক ভাবে ভেঙ্গে পড়ে ছিল।

সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) মো. লুৎফুল কবীর বলেন, লাশ ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি