১১:৪৮ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

আহত ২৫

মির্জাপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারী-শিশুসহ নিহত ৪

মো. জাহাঙ্গীর হোসেন, বিশেষ প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০১৬ | | ২৩৭
, টাঙ্গাইল :

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহি বাস ও ইট ভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ ৪ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় কমপক্ষে ২৫ যাত্রী আহত হয়েছেন।

আহতদের উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে ছালমা আক্তার (২৫) নামে এক জনের পরিচয় জানা গেছে।

শনিবার সকাল সোয়া সাতটার দিকে মহাসড়কের মির্জাপুর উপজেলার ইচাইলে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে হাইওয়ে ও থানা পুলিশ গিয়ে দুর্ঘটনা কবলিত বাস-ট্রাক রেকারের সাহায্যে মহাসড়ক থেকে সড়িয়ে নিলে সকাল আটটার দিকে যানচলাচল স্বাভাবিক হয়।

টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. মাহাবুব হোসেন দুর্ঘটনায় নিহতদের লাশ পরিবাবারে নিকট পৌছানো বাবদ ২০ হাজার ও আহতদের চিকিৎসার জন্য ১০ হাজার টাকা করে তাৎক্ষনিকভাবে অনুদান ঘোষণা করেছেন বলে মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুম আহমেদ জানিয়েছেন।

পুলিশ ও আহত যাত্রীরা জানান, কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহি বাস ও টাঙ্গাইলগামী ইট ভর্তি ট্রাকের সঙ্গে মহাসড়কের ওইস্থানে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে এক শিশু ও নারী নিহত হয়। আহত হয় কমপক্ষে ২৫ যাত্রী।

খবর পেয়ে মির্জাপুর থানা ও হাইওয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে পাঠায়। হাসপাতালে এক নারী ও এক পুরুষ নিহত হয়। আহতদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কা জনক বলে কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. দুলাল চন্দ্র পোদ্দার জানিয়েছেন।

এ ব্যাপারে মির্জাপুর থানা অফিসার্স ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন বলেন, দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত যান মহাসড়ক থেকে দ্রুত সড়িয়ে নেয়ায় যানচলাচল স্বাভাবিক রয়েছে বলে তিনি জানান।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি