১২:৩৫ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ধর্ষণ ঘটনার প্রতিবাদে মানববন্ধন

মো. ইউনুস আলী, ধনবাড়ী | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ১৫ মে ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ধনবাড়ীতে সম্প্রতি ঘটা কয়েকটি আলোচিত ধর্ষণের ঘটনার প্রতিবাদ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ধনবাড়ী বাসস্ট্যান্ড চত্বরে এ কর্মসূচী পালিত হয়। পরে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বেসরকারী সংস্থা নিজেরা করি ও উপজেলা ভূমিহীন সমিতি এ মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও স্মারকলিপি প্রদান কর্মসূচির আয়োজন করে।

উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ধনবাড়ী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খন্দকার জেব-উন-নাহার লিনা। 

নিজেরা করি‘র মধুপুর অঞ্চল সমন্বয়ক আমজাদ হোসেন আকন্দের সঞ্চালনায় উপজেলা ভূমিহীন সমিতির সভাপতি কছিম উদ্দিনের সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বেসরকারী সংস্থা নিজেরা করি‘র বিভাগীয় সমন্বয়ক ফজলুল হক, ঢাকা বিভাগীয় সংগঠক আফরোজা বেগম, প্রেসক্লাব সম্পাদক আনছার আলী, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মীর আশরাফ হোসেন, মধুপুর উপজেলা সচেতন নাগরিক কমিটির সহ-সভাপতি এসএম শহিদ, ভূমিহীন নেতা আব্দুস ছামাদ, সরাফত হোসেন, উপজেলা মানবাধিকার বাস্তাবায়ন সংস্থার সভাপতি আব্দুল্লাহ আবু এহসান, ভূমিহীন সমিতির নারী নেত্রী জমিলা বেগমসহ ধর্ষণের শিকার ২ নারীর বাবা-মা প্রমূখ বক্তব্য রাখেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি