১২:৫৭ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

৫ বছরের শিশুকে ধর্ষণ

এস. এম শহীদ, মধুপুর | টাঙ্গাইল২৪.কম | রোববার, ৫ মে ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মধুপুরে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণ করেছে সহিদুল ইসলাম (২০) নামের এক যুবক।

শিশুটি অসুস্থ্য হয়ে পড়লে রোববার তাকে পরিবারের লোকজন চিকিৎসা করাতে টাঙ্গাইলে নিয়ে গিয়েছেন। 

স্থানীয়রা জানান, শনিবার দুপুরের দিকে ফনীর প্রভাবে বৃষ্টিপাতের সময় উপজেলার আলোকদিয়া ইউনিয়নের বেকারকোণা গ্রামের সহিদুল প্রতিবেশি ওই শিশুটিকে হয়ত খাওয়ার লোভ দেখিয়ে পাশে নির্মাণাধীন একটি পাকা বাড়িতে নিয়ে যায়। ওখানে নিয়ে সে শিশুটির উপর পাশবিক নির্যাতন করে রক্তাক্ত অবস্থায় ফেলে যায়। শিশুটির কান্নার শব্দে প্রতিবেশী ও পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বাড়ি নিয়ে যায়। লুকিয়ে তাকে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

শিশুটি স্থানীয় একটি কিন্ডার গার্টেনের নার্সারির শিক্ষার্থী। ধর্ষক সহিদুল ইসলাম জনৈক শাহজাহান আলী ওরফে ইয়াজউদ্দিন দর্জির ছেলে। বখাটে সহিদুল কোন কাজ কর্ম করে না বলে জানা গেছে।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ তালুকদার দুলাল ও ইউপি সদস্য গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম বিষয়টি জেনে ঘটনা স্থলে পুলিশ পাঠিয়েছেন বলে জানান।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি