০২:৫৮ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে একাব্বর হোসেন এমপি

মুখ চাওয়া-চাওয়ী নয় কমিটিতে ত্যাগী নেতাকর্মীদের স্থান করে দিতে হবে

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ২২ এপ্রিল ২০১৯ | |
, টাঙ্গাইল :

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি একাব্বর হোসেন এমপি বলেছেন, মুখ চাওয়া-চাওয়ী নয়। দলকে শক্তিশালী করতে ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগের সম্মেলনে দলের ত্যাগী নেতাকর্মীদের স্থান দিতে হবে।

সোমবার মির্জাপুর প্রেসক্লাব মিলনায়তনে উপজেলা আওয়ামীলীগের কার্যকারী কমিটির সভায় বক্তৃতাকালে তিনি একথা বলেন।

উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. একাব্বর হোসেন এমপির সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি উপজেলা চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মির্জাপুর পৌরসভার মেয়র সাহাদৎ হোসেন সমুন, উপজেলা আওয়ামীলীগের কার্যকরী কমিটির সদস্য অধ্যাপক দুর্লভ বিশ্বাস, আব্দুর রাজ্জাক বিএসসি, উয়ার্শী ইউনিয়নের চেয়ারম্যান মাহবুব আলম মল্লিক সাংগঠনিক সম্পাদক সৈয়দ ওয়াহিদ ইকবাল প্রমুখ।

এমপি একাব্বর হোসেন তার বক্তৃতায় বলেন নেতাকর্মীরা ঐক্যবদ্ধ ছিল বিধায় চতুর্থ ধাপে অনুষ্ঠিত শান্তিপুর্ন নির্বাচনে বিপুল দল মনোনীত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছে।

এজন্য তিনি দলের তৃনমূল নেতাকর্মীদের ধন্যবাদ জানান।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি