১১:৪২ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুর প্রেসক্লাবের বর্ষবরণ উৎসব পালন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ১৫ এপ্রিল ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুর প্রেসক্লাবের সদস্য ও তাদের পরিবারবর্গ নিয়ে বাংলা নববর্ষ ১৪২৬ উদযাপন করা হয়েছে। 

রোববার সন্ধায় প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিক পরিবারবর্গের সদস্যদের নিয়ে এ বর্ষবরণ উৎসবের আয়োজন করা হয়। এ উপলক্ষে গান, কবিতা আবৃত্তি, আলোচনা সভা, র‌্যাফেল ড্র ও রাতের খাবারের আয়োজন করা হয়।
 
প্রেসক্লাব সভাপতি মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নিয়ে আলোচনায় অংশ নেন মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল মালেক, সহকারী কমিশনার (ভূমি) মো. আজগর হোসেন, মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুল হক।

এ সময় প্রেসক্লাবের সিনিয়র সদস্য মির্জাপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সালাহ উদ্দিন আহমেদ বাবর, সাবেক সভাপতি শামসুল ইসলাম সহিদ, নিরঞ্জন পাল, সাধারণ সম্পাদক সোহেল মোহসীন শিপনও আলোচনা করেন। 

পরে আমন্ত্রিত অতিথিবৃন্দ র‌্যাফেল ড্রতে ১০ জন পুরস্কার বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন। সবশেষ রাতের খাবার গ্রহণের মধ্যদিয়ে বর্ষবরণ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি