০১:২০ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

উপজেলা পরিষদ নির্বাচন-২০১৯

তিন উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০১৯ | |
, টাঙ্গাইল :

আগামী ৩১ মার্চ চতুর্থ দফা উপজেলা পরিষদ নির্বাচনে টাঙ্গাইলে ১২ উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তবে তিন উপজেলায় কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় চেয়ারম্যান পদে তিনজন বিনা ভোটেই নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (১৪ মার্চ) জেলা প্রশাসকের সভাকক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক মীর মোশারফ হোসেন খান প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করেন।

এ সময় তিনি জানান, ধনবাড়ী, মধুপুর ও গোপালপুর উপজেলায় চেয়ারম্যান পদে কোনো প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তিনজন। এরা সবাই ক্ষমতাসীন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী।

তিন উপজেলার বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ীরা প্রার্থীরা হলেন- মধুপুর উপজেলায় সরোয়ার আলম খান আবু, ধনবাড়ি উপজেলায় হারুনুর রশিদ হিরা ও গোপালপুর উপজেলায় ইউনুছ ইসলাম তালুকদার ঠান্ডু। 

বাকি উপজেলাগুলোতে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৩৮ জন, ভাইস-চেয়ারম্যান পদে ৫৮ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫৩ জন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি