০১:১৯ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

প্রস্তুত মির্জাপুরের কুমুদিনী

প্রধানমন্ত্রীর নিরাপত্তায় দেড় হাজার পুলিশ; চার স্তরের নিরাপত্তা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ১৩ মার্চ ২০১৯ | |
, টাঙ্গাইল :

প্রস্তুত মির্জাপুর। প্রস্তুত মির্জাপুরের কুমুদিনী। কাল বৃহস্পতিবার (১৪ মার্চ ) প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে যোগ দিবেন “দানবীর রণদা প্রসাদ সাহা স্মারক স্বর্ণপদক-২০১৯” প্রদান অনুষ্ঠানে।

প্রধানমন্ত্রীর এই সফর ঘিরে নেওয়া হয়েছে চার স্তরের নিরাপত্তা যাতে নিয়োজিত থাকবে দেড় হাজার পুলিশসহ বিশেষ নিরাপত্তা বাহিনীর সদস্যরা। বিষয়টি নিশ্চিত করেছেন মির্জাপুর থানার ওসি একেএম মিজানুল হক।

সংশ্লিষ্ট সূত্রে নিশ্চিত হওয়া গেছে, প্রধানমন্ত্রী আকাশপথে সকাল ১১.২০ মিনিটে মির্জাপুর পৌছবেন। বঙ্গবন্ধু কণ্যা শেখ রেহানা ও বেশ কয়েকজন মন্ত্রীসহ মোট ৩৫০ জন প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হিসেবে থাকবেন। অবস্থান করবেন বিকেল ৩ টা পর্যন্ত।

সেখানে “দানবীর রণদা প্রসাদ সাহা স্মারক স্বর্ণপদক-২০১৯” প্রদান ছাড়াও ভারতেশ্বরী হোমসের মনোজ্ঞ ডিসপ্লে উপভোগ, কুমুদিনীর অভ্যন্তরীন বিভিন্ন স্থাপনা ও উন্নয়নমূলক কাজের উদ্বোধন ছাড়াও কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন রোগী পরিদর্শন করবেন বলে জানা গেছে।

কুমুদিনীর অন্যতম পরিচালক ভাষা সৈনিক প্রতিভা মুৎসুদ্দি জানান, এবার দেশের চার বরেণ্য ব্যক্তি যথাক্রমে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও হোসেন শহীদ সোহরাওয়ার্দী ( মরণোত্তর), জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম ও শিল্পী শাহাবুদ্দিন আহমেদকে স্মারক স্বর্ণপদক সম্মাননা তুলে দিবেন প্রধানমন্ত্রী।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পক্ষে তার নাতনি খিল খিল কাজী ও হোসেন শহীদ সোহরাওয়ার্দীর পক্ষে বঙ্গবন্ধু কণ্যা ও উক্ত অনুষ্ঠানের বিশেষ অতিথি শেখ রেহানা সম্মাননা স্বারক গ্রহন করবেন বলেও জানান তিনি।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি