১১:২০ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

সপ্তাহব্যাপী আঞ্চলিক এসএমই পন্য মেলা শুরু

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ৪ মার্চ ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে ৭দিন ব্যাপী আঞ্চলিক এসএমই পন্য মেলা শুরু হয়েছে। 

এ উপলক্ষে সোমবার সকাল ১১ টার দিকে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যোন থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পৌর উদ্যানের মুক্ত মঞ্চে এক আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক।

জেলা প্রশাসক শহীদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আহাদুজ্জামান মিয়া, টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন, এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপক সৈয়দা সুলতানা ইয়াসমিন, বিসিক শিল্পনগরী সহকারী মহাব্যবস্থাপক (ভারপ্রাপ্ত) শাহনাজ বেগম প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন জেলা সিনিয়র তথ্য অফিসার কাজী গোলাম আহাদ। 

এর আগে শোভাযাত্রা শেষে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন অতিথিবৃন্দ। পরে অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। 

মেলায় ৫৫টি স্টল বসেছে। প্রতিদিন সকাল ১০ থেকে রাত ১০ টা পর্যন্ত চলবে এই মেলা। 

এছাড়া মেলায় প্রতিদিন লাঠি খেলা, জারি গান, বাউল গান, যাদু, সং ও সাংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামী ১০ মার্চ পর্যন্ত চলবে এই মেলা।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি