১০:৪০ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

গাছের চাপায় মোটার সাইকেল আরোহী নিহত 

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ২৮ ফেব্রুয়ারী ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ঘাটাইলে গাছের চাপায় আব্দুর রহিম সিকদার (৩৫) নামের এক মোটারসাইকেল চালক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার উপজেলার ধলাপাড়া এলাকায় এ দুঘটনা ঘটে। নিহত আব্দুর রহিম সিকদার উপজেলার ধলাপাড়া ইউনিয়নের সরিষাআটা গ্রামের আব্দুস সামাদের ছেলে। 

এদিকে সড়কে গাছ পড়ে যাওযায় ঘাটাইল-সাগরদিঘী সড়কে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। 

নিহতের পারিবারিক এবং এলাকাবাসী সূত্রে জানা যায়, সকালের দিকে রহিম প্রতিদিনের ন্যায় মোটারসাইকেলযোগে তার সন্তানকে নিয়ে স্থানীয় একটি মাদ্রাসায় দিতে যায়। পরে তাকে দিয়ে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে ঘাটাইল-সাগরদিঘী সড়কের ধলাপাড়া এলাকায় হঠাৎ একটি মরা আকাশমনি গাছ তার উপর ভেঙে পড়ে। এতে গাছের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

উপজেলার ধলাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এজহারুল ইসলাম মিঠু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি