০২:৩৪ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

স্টাইল করে চুুল কাটতে ওসি’র নিষেধাজ্ঞা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ১৯ ফেব্রুয়ারী ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের সখীপুরে স্কুল কলেজে অধ্যয়নরত ছাত্রদের বখাটে স্টাইলে চুল রাখার উপর নিষেধাজ্ঞা দিয়েছেন থানার ওসি আমির হোসেন। 

উপজেলা শীল সমিতির নেতৃবৃন্দ ও সদস্যদের থানায় ডেকে এনে ছাত্রদের বখাটে স্টাইলে চুল কাটা এবং চুলে রঙ না করার জন্য সতর্ক করে দেওয়া হচ্ছে।

অন্যদিকে বখাটে স্টাইলে চুল রাখা যুবকদের থানায় নিয়ে সতর্ক করায় বেশ কয়েকজন যুবককে ভদ্র স্টাইলে চুল কেটে যথারীতি থানায় দেখিয়ে যেতে দেখা গেছে।

উপজেলা শীল সমিতির সভাপতি সুরেশ বিশ্বাস জানান, ছাত্র ও উঠতি বয়সের যুবকদের স্টাইল করে চুল কাটা ও চুলে রঙ না করার বিষয়ে থানার ওসি সাহেব আমাদের সতর্ক করেছেন। আমরাও ওসি’র সঙ্গে একমত প্রকাশ করে স্টাইল করে চুল কাটা বন্ধ করে দিয়েছি।

সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমির হোসেন বলেন, ভালো ছেলেরা হেয়ার স্টাইল করে না। সখীপুরে বখাটেরা বিভিন্ন স্টাইলে চুল রেখে এবং চুলে রঙ করে নানা ধরনের অপকর্মে লিপ্ত হচ্ছে। সখীপুরে মাদকাসক্ত, মাদক ব্যবসায়ী, বেপরোয়া মোটর সাইকেল চালক এবং স্কুল-কলেজের মেয়েদের উত্যক্তকারীদের অধিকাংশই হেয়ার স্টাইল করা। তাই এ বিষয়ে ছাত্র ও অভিভাবকদের সচেতন করা হচ্ছে।

ওসির এ ধরনের উদ্যেগকে সাধুবাদ জানিয়েছে সুশিল সমাজের নেতৃবৃন্দ। সাধারণ মানুষও মনে করছে এ ধরনের উদ্যেগ জেলার প্রতিটি থানার পক্ষ থেকেই নেওয়া উচিত। কারণ এসময়ে ছেলেরা সামাজিক সংস্কৃতি ভুলে উশৃঙ্খল হয়ে যাচ্ছে। তাদেরকে সঠিক পথে আনতে এটাই মূখ্য উদ্যেগ বলেও মনে করেন অনেকে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি