০৪:০৩ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নারীদের জন্য কাজ করতে চান সাংসদ অপরাজিতা হক

বিশেষ প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ৯ ফেব্রুয়ারী ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের নারীদের বিশেষ গুরুত্ব দিয়ে উন্নয়নের কাজ করতে চান বলে জানিয়েছেন সংরক্ষিত নারী সংসদ সদস্য অপরাজিতা হক।

শনিবার (৯ ফেব্রুয়ারি) টাঙ্গাইল২৪.কমের সঙ্গে কথা বলার সময় তিনি এ কথা জানান। এ সময় তিনি নারী এমপি হিসেবে তাকে মনোনয়ন দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞা প্রকাশ করেন।

অপরাজিতা হক বলেন, ‘আমাদের গোটা পরিবার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। বঙ্গবন্ধুর আদর্শ আমাদের রক্তে মিশে আছে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে মাস্টার্স করেছি। কাজের ক্ষেত্রে আমার শিক্ষাগত যোগ্যতা কাজে লাগাতে পারব।’

তিনি আরও বলেন, ‘ক্ষমতায়নের পাশাপাশি নারীর উন্নয়নের পদক্ষেপ গ্রহণ করব। শিক্ষা ছাড়াও নারীরা যাতে দক্ষ হয়ে গড়ে ওঠে সেই লক্ষ্যে কাজ করে যাব। এছাড়া কর্ম ক্ষেত্রে যাতে নারীরা আরও দক্ষ হতে পারে সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। নারীদের জন্য সরকার যে পদক্ষেপ নিয়েছে সেগুলো বাস্তবায়নে গুরুত্ব দেওয়া হবে। কম্পিউটার শিক্ষার পাশাপাশি নারীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করা হবে। 

নারী এমপি অপরাজিতা হক টাঙ্গাইল-২ (গোপালপুর- ভুঞাপুর) আসনের সাবেক এমপি খন্দকার আসাদুজ্জামানের মেয়ে। তিনি বেসরকারি ৭১ টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবুর সহধর্মিনী।

এর আগে শুক্রবার (০৮ ফেব্রুয়ারি) গণভবনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে দলটির সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের যৌথ সভা শেষে ৪১ নারী এমপির নাম ঘোষণা করা হয়।

রাত সোয়া ১০টার দিকে গণভবন থেকে সংরক্ষিত নারী সংসদ সদস্য হিসেবে অপরাজিতার নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি