১২:৫৭ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ৫ ডিসেম্বর ২০১৮ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যার দিকে জেলার বাসাইল এবং ভ‚ঞাপুর উপজেলায় এ দুর্ঘটনা ঘটে। 
নিহতরা হলেনÑ বাসাইল উপজেলার বাঐখোলা এলাকার মৃত সুলতান খানের ছেলে আসলাম খান (৪৫) এবং ভ‚ঞাপুরে আব্দুর রহিম। 

বাসাইল -
বুধবার সন্ধ্যার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাসাইল উপজেলার বাঐখোলায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আসলাম খান (৪৫) একই এলাকার মৃত সুলতান খানের ছেলে। 
এ ব্যাপারে গোড়াই হাইওয়ে থানা পুলিশের ওসি একেএম কাউছার জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাসাইল উপজেলার বাঐখোলায় রাস্তা পাড় হচ্ছিলো। এ সময় অজ্ঞাত একটি পরিবহন ধাক্কা দিলে রাস্তায় ছিটকে পড়ে যায়। এতে প্রচন্ড রক্ত ক্ষরনের কারণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

ভ‚ঞাপুর -
অপরদিকে ভ‚ঞাপুরে অস্থায়ীভাবে টোল আদায়ের সময় ট্রাকের চাপায় আব্দুর রহিম নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যার দিকে উপজেলার মাটিকাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 
এলাকাবাসী জানায়, বঙ্গবন্ধু সেতু প‚র্ব ভ‚ঞাপুর গাইড বাঁধ সড়কের মাটিকাটা এলাকায় অস্থায়ীভাবে বাঁশের বেরিকেট দিয়ে টোল আদায় করছিল রহিম। এসময় টোল আদায়ের সময় আব্দুর রহিমকে একটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ভ‚ঞাপুর থানার ওসি ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি