১১:৪৪ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে শিশু ধর্ষণের বিচারক ইউপি চেয়ারম্যান আটক

বিশেষ প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | রোববার, ৫ জুন ২০১৬ | | ১০৪৮
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের দেলদুয়ারে তৃতীয় শ্রেণির শিশুকে গণধর্ষণের ঘটনায় বিচার করতে গিয়ে পুলিশের কাছে আটক হয়েছে উপজেলার ডুবাইল ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ইলিয়াছ আলী।

শুক্রবার রাতে পুলিশ তার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। শনিবার সকালে ইলিয়াছ আলীকে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে দেলদুয়ার থানা পুলিশ জানিয়েছে।

এদিকে একই ঘটনায় বৃহস্পতিবার রাতে ডুবাইল ইউনিয়নের নাটিয়াপাড়া গ্রামের শাহ আলমের ছেলে সোহান (১৮) ও কোপাখী গ্রাম থেকে রফিকুল ইসলামের ছেলে শাকিল (১৯) কে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২।

জানা যায়, গত ২৯ মে রাতে কোপাখী গ্রামের তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে হাত ও মুখ বেঁধে বাড়ি থেকে তুলে নিয়ে ধর্ষণ করে ওই গ্রামের বখাটে সোহান, শাকিল ও শাহিন। এরপর ৩১ মে রাতে এ ঘটনায় এলাকার মাতাব্বরদের উদ্যোগে কোপাখী গ্রামের সাবেক মেম্বার মতিয়ারের বাড়িতে এক সালিশি বৈঠক বসে। ওই বৈঠকে বখাটেদের তিন লাখ টাকা জরিমানা করে বিষয়টি মীমাংসা করা হয়। গ্রাম্য সালিশে শিশু ধর্ষনের ঘটনা মিমাংশার অভিযোগে ইলিয়াছ আলীকে আটক করে পুলিশ।

দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে গণধর্ষণের বিচার গ্রাম্য সালিশে মিমাংশা করার পরও ধর্ষিতার পরিবার অভিযোগ করার পরিপ্রেক্ষিতে বর্তমান চেয়ারম্যান ইলিয়াছ আলীকে আটক করা হয়েছে। আটকের পর তাকে আদালতে হস্তান্তর করা হয়েছে।

এদিকে অপর দুজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১২ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার মহিউদ্দীন খান ফারুকী।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি