১১:৪৪ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে জনসভায় ড. আব্দুর রাজ্জাক এমপি

রাজনৈতিক এতিম ও পথহারা পাখি দিয়ে আন্দোলন হয় না 

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ১৩ অক্টোবর ২০১৮ | |
, টাঙ্গাইল :

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, বিএনপি একটি সন্ত্রাসী দল। সরকারের উচিত তাদের নিবন্ধন বাতিল করা। জনগণের আদালত বড় আদালত। যেহেতু তারা একটি বড় রাজনৈতিক দল, এ কারণে তাদের ভুলের জন্য জনগণের আদালত আগামী নির্বাচনে ভোটের মাধ্যমে তাদের সমুচিত শিক্ষা দিবে। একুশ আগস্ট গ্রেনেড হামলা করে তারা ২৪ জনকে হত্যা করে জাতির ওপর কলংকের কালিমা লেপন করেছিল। এই বিচারের মধ্য দিয়ে জাতি কলংক মুক্ত হয়েছে। আগামী নির্বাচনকে সহযোগিতা না করে বিএনপি এবং কিছু রাজনৈতিক এতিম ও পথহারা পাখি একত্র হয়েছে। যাদের কোন জনভিত্তি নেই। মানুষের সাথে সম্পর্ক নেই। রাজনৈতিক অঙ্গণে ও জনগনের কাছে তারা অতিত।

শনিবার বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার খাস কাকুয়া উচ্চ বিদ্যালয় মাঠে কাকুয়া ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি আরও বলেন, রাজনৈতিক এতিমরা একত্রিত হয়ে বলছে সংসদ ভেঙ্গে দিতে হবে, পদত্যাগ করতে হবে, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে, সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি দিতে হবে। কোন কিছু হবে না। বর্তমান সরকারের অধীনেই নির্বাচন হবে। তারা যতই আন্দোলনের ডাক দিক এই যুক্তফ্রন্ট ও এতিম দিয়ে আন্দোলন হয়না, হবে না। আন্দোলনে আমরা ভীত নই। বর্তমান সরকার উন্নয়নের যে মহাসড়কে উঠেছে আগামী নির্বাচনের মাধ্যমে জয়লাভের মধ্যে দিয়ে ভবিষ্যতে তা আরো বেগবান ও গতিশীল হবে।

এর আগে তিনি কাকুয়া ইউনিয়নে জননেতা আব্দুল মান্নান ব্রীজের ভিত্তি প্রস্তর ও শেখ হাসিনা রাস্তার শুভ উদ্বোধন করেন। পরে বিকেলে জনসভায় যোগ দেন।

এদিকে বৈরী আবহাওয়া উপেক্ষা করে হাজার হাজার মানুষ জনসভায় যোগ দেয়। তারা বাদ্যযন্ত্র নিয়ে নেচে গেয়ে সভাস্থলে হাজির হয়। আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মী আগামী সংসদ নির্বাচনে বর্তমান এমপি ছানোয়ার হোসেনকে নৌকা মার্কায় মনোনয়ন দেয়ার দাবি জানান।

কাকুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস ছাত্তার আজাদের সভাপতিত্বে জনসভায় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক, ছানোয়ার হোসেন এমপি, মনোয়ারা বেগম এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম জোয়াহের, যুগ্ন সম্পাদক আশরাফুজ্জামান স্মৃতি, নাহার আহমেদ, শাহজাহান আনসারী, সাংগঠনিক সম্পাদক সুভাষ চন্দ্র সাহা, টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরণ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলম, সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন তোফা, কাকুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী জিন্নাহ প্রমুখ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি