১১:৪৯ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

দেলদুয়ারে শিশু ধর্ষণের ঘটনায় ২ ধর্ষক গ্রেফতার

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ৪ জুন ২০১৬ | | ২৭৫
প্রতীকি।
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের দেলদুয়ারে গণধর্ষণের ঘটনায় ২ ধর্ষককে গ্রেফতার করেছে টাঙ্গাইল র‌্যাব-১২।

বৃহস্পতিবার রাতে ডুবাইল ইউনিয়নের নাটিয়াপাড়া ও কোপাখী গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- নাটিয়াপাড়া গ্রামের শাহআলমের ছেলে সোহান (১৮) ও কোপাখী গ্রামের রফিকুল ইসলামের ছেলে শাকিল (১৯)।

কোপাখী গ্রামের নব-নির্বাচিত ইউপি সদস্য রফিকুল ইসলাম বলেন, বৃহস্পতিবার রাতে ধর্ষক সোহান ও শাকিলকে র‌্যাব ধরে নিয়ে গেছে। সেই সঙ্গে ধর্ষিতার পিতাকেও নিয়ে গেছে।

দেলদুয়ার থানার উপ-পরিদর্শক (এসআই) আসলাম উদ্দিন জানান, শুনেছি সোহান ও শাকিলসহ ৪ জনকে র‌্যাব আটক করেছে।

ডুবাইল ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান মো. ইলিয়াস মিয়া জানান, বৃহস্পতিবার রাতে দুই ধর্ষক সহ ৪ জনকে র‌্যাব ধরে নিয়ে গেছে। মেয়েটিও পুলিশের হেফাজতে রয়েছে।

এদিকে ধর্ষণের শিকার তৃতীয় শ্রেণীর ছাত্রীকে শুক্রবার উদ্ধারের কথা নিশ্চিত করেছেন দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মোশারফ হোসেন।

গ্রেফতারের বিষয়টি শুক্রবার রাতে নিশ্চিত করেছেন র‌্যাব-১২ সিপিসি-৩ এর কোম্পানী কমান্ডার মহিউদ্দীন খান ফারুকী।

উল্লেখ্য,২৯ মে রাতে কোপাখী গ্রামের তৃতীয় শ্রেণীর ছাত্রীকে হাত-মুখ বেঁধে বাড়ি থেকে তুলে নিয়ে ওই গ্রামের ময়নালের একতলা বিশিষ্ট দালানের ছাদে রাতভর ধর্ষণ করে সোহান, শাকিল ও শাহিন নামের ৩ লম্পট।

৩১ মে রাতে এ ঘটনায় এলাকার মাতাব্বরদের উদ্যোগে কোপাখী গ্রামের সাবেক মেম্বার মতিয়ারের বাড়িতে এক সালিশি বৈঠক বসে । ওই বৈঠকে ধর্ষকদের ৩ লাখ টাকা জরিমানায় বিষয়টি মীমাংসা করা হয়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি