০৯:৫৬ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

তথ্য প্রতিমন্ত্রীর একান্ত সহকারী সচিব নিযুক্ত হলেন রাজীব তালুকদার

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ৩১ আগস্ট ২০১৮ | |
, টাঙ্গাইল :

তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম এমপি'র সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য ও মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তৌফিকুর রহমান তালুকদার রাজীব। 

টাঙ্গাইল জেলা সন্ত্রাস ও জঙ্গীবাদ নিমূল কমিটির সদস্য তৌফিকুর রহমান তালূকদার রাজীব মির্জাপুর উপজেলার জামুর্কী ইনিয়নের গুনটিয়া তালুকদার বাড়ির প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মৃত আনিছুর রহমান তালুকাদারের ছেলে। ব্যাক্তিগত জীবনে তিনি এক কন্যা ও এক পুত্র সন্তানের জনক।

বুধবার জনপ্রশাসন মন্ত্রনায়য়ের উপ সচিব মুহাম্মদ আব্দুল লতীফ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে একান্ত সহকারী সচিব হিসেব নিযূক্ত করা হয়।

৯০’র স্বৈরাচার বিরোধী আন্দোলনে অগ্রভাগে থাকা রাজীব তালুকদার বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির (লিয়াকত-বাবু) কার্য়নিবাহী সদস্য ও টাঙ্গাইল জেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ছাত্রলীগের সাবেক এ নেতা করটিয়া সা’দত বিশ্ববিদ্যালয় কলেজ থেকে ২০০০ সালে মাস্টর্স পাস করেন।

এদিকে তৌফিকুর রহমান তালুকদার রাজীব তথ্য প্রতিমন্ত্রী তারানা তালিম এমপি’র একান্ত সহকারী সচিব নিযুক্ত হওয়ায় তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি ফজলুর রহমান ফারুক, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও মির্জাপুর উপজলা আওয়ামী লীগের সভাপতি একাব্বর হোসেন এমপি, সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ।

এছাড়া জেলার মির্জাপুর,  নাগরপুর ও দেলদুয়ার উপজেলা আওয়ামী লীগ, কৃষকলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীসহ শ্রেণিপেশার প্রতিনিধিরা তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি