০৯:৫৩ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে গণধর্ষনের ঘটনা মীমাংসা ৩ লাখ টাকায়

বিশেষ প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ২ জুন ২০১৬ | | ১৩৬
প্রতীকি।
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের দেলদুয়ারে তৃতীয় শ্রেণীর এক ছাত্রীকে গণধর্ষনের খবর পাওয়া গেছে। এ ঘটনা ধামাচাপা দিতে তিন লক্ষ টাকায় মীমাংসা করা হয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে।

রোববার রাতে উপজেলার কোপাখী গ্রামের প্রবাসী ময়নালের এক তলা বাড়ির ছাদে ঘটনাটি। ধর্ষণকারী ৩ যুবক হলো নাটিয়াপাড়া গ্রামের শাহআলমের ছেলে সোহান (১৮) , কোপাখী গ্রামের রফিকুল ইসলামের ছেলে শাকিল (১৯) এবং পড়াইখালী গ্রামের আতা মিয়ার ছেলে শাহিন (১৮)। তারা পরস্পরের বন্ধু। ভিকটিম কুপাখী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী এবং ওই গ্রামের তারা মিয়ার মেয়ে।

ধর্ষিতার মা বিলকিস বেগম জানান, রোববার সন্ধ্যায় তার মেয়ে টয়লেট থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে ওই ৩ যুবক মুখ বেঁধে মোটরসাইকেলে করে নিয়ে যায়। তারা মেয়েটির হাত-মুখ বেঁধে কুপাখী ময়নালের এক তলা বাড়ির ছাদে নিয়ে রাতভর ধর্ষণ করে ফেলে রেখে যায়। সোমবার সকালে ময়নালের মা ছাদে উঠে হাত-মুখ বাঁধা অবস্থায় মেয়েটিকে উদ্ধার করে।

এ ঘটনায় সোমবার থানায় একটি অভিযোগ দেয়া হয়। এ স্বত্তেও স্থানীয় মাতাব্বররা মঙ্গলবার রাতে সালিশী বৈঠক ডাকে। ওই বৈঠকে সভাপতিত্ব করেন আ’লীগের নব-নির্বাচিত চেয়ারম্যান মো. ইলিয়াস মিয়া। সালিশে তৃতীয় শ্রেণীর একটি মেয়ের ইজ্জতের মূল্যবাবদ তিন ধর্ষকের ৩ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা এখনো দেওয়া হয়নি বলেও জানান বিলকিস বেগম।

বুধবার ঘটনাটি জানার পর মেয়ের সঙ্গে কথা বলতে তারা মিয়ার বাড়িতে গেলে মেয়েটিকে পাওয়া যায়নি। জিজ্ঞেস করলে মেয়ের মা জানান, মেয়ে অসুস্থ তাকে চিকিৎসকের কাছে পাঠানো হয়েছে।

কুপাখী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেওয়ান আব্দুল গফুর বলেন, ঘটনা সম্বন্ধে তিনি কিছুই জানেন না। তবে মেয়েটি ২৯ মে’র পর আর বিদ্যালয়ে আসেনি।

থানায় অভিযোগ প্রসঙ্গে সংশ্লিষ্ট দেলদুয়ার থানার উপ পরিদর্শক (এসআই) আসলাম উদ্দিন জানান, ধর্ষনের একটি অভিযোগ পেয়েছি। তবে মামলা নথি-ভূক্ত করতে বাদী পক্ষ থানায় আসেনি। জরিমানা প্রসঙ্গে তিনি বলেন, শুনেছি চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠিত সালিশি বৈঠকে ৩ লাখ টাকায় মীমাংসা হয়েছে।

এ ব্যাপারে নব-নির্বাচিত ডুবাইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ইলিয়াস মিয়া জানান, সাবেক মেম্বার মতিয়ারের বাড়িতে সালিশি বৈঠকের মাধ্যমে বিষয়টি মীমাংসা করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি