১২:৪২ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কাল থেকে টাঙ্গাইলে স্মার্ট কার্ড বিতরণ শুরু

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ৮ আগস্ট ২০১৮ | |
, টাঙ্গাইল :

আগামীকাল ৯ আগস্ট থেকে টাঙ্গাইলে শুরু হচ্ছে জাতীয় পরিচয়পত্র স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম। প্রথম পর্যায়ে টাঙ্গাইল পৌরসভার ১৮টি ওয়ার্ড এবং সদর উপজেলার ১২টি ইউনিয়নে এ স্মার্ট কার্ড দেয়া হবে।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, টাঙ্গাইল পৌরসভা ও ১২টি ইউনিয়ন মিলিয়ে মোট ভোটার ৩ লাখ ৮৬ হাজার ৮০। পুরুষ ভোটার ১ লাখ ৯৬ হাজার ৪০১ জন এবং মহিলা ভোটার ১ লাখ ৯৩ হাজার ৭৫৪ জন।

সূত্র আরো জানায়, ৩ লাখ ৮৬ হাজার ৮০ ভোটারের মধ্যে ৩ লাখ ৬৪ হাজার ২২০ জন ভোটার স্মার্ট কার্ড পাবেন। এর জন্য টাঙ্গাইল পৌরসভায় ৬টি ভেনু ও ১২টি ইউনিয়ন পরিষদে ১২টি ভেনু করা হবে। শিডিউল অনুযায়ী সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত  এই স্মার্ট কার্ড দেয়া হবে। প্রতিটি ভেনুতে ৩টি টিম কাজ করবে। প্রত্যেকেই নিদিষ্ট স্থান থেকে স্মার্ট কার্ড নিতে হবে।

এ ব্যাপারে সিনিয়র জেলা নির্বাচন অফিসার তাজুল ইসলাম বলেন, আগামী ৯ আগস্ট থেকে টাঙ্গাইল সদর উপজেলায় জাতীয় পরিচয়পত্র স্মার্ট কার্ড দেয়া হবে। এ লক্ষে আমরা মাইকিং করেছি। তবে যদি কারও স্মার্ট কার্ডে ভুল থাকে তাহলে আবেদনের প্রেক্ষিতি তারা পুনরায় নির্ভুল স্মার্ট কাড পাবেন।

তিনি আরো বলেন, আমরা স্মার্ট কার্ড বিতরণের শিডিউল করেছি। সে অনুযায়ী নির্দিষ্ট সময়ে ইউনিয়ন ও ওর্য়াডে স্থাপিত ভেনুতে স্মার্ট কার্ড দেয়া হবে। স্মার্ট কার্ড বিতরণের সময় একজন পরিচয়পত্র বহনকারীর তার জাতীয় পরিচয়পত্র আসল কপি সঙ্গে নিয়ে আসতে হবে। এ গুলো জমা দিয়েই ভোটাদের স্মার্ট কার্ড নিতে হবে। স্মার্ট কার্ড নেয়ার সময় চোখের আইরিশ এবং ১০টি আগুলের ছাপ দিয়ে নিতে হবে। প্রতিজনকে এই পদ্ধতির মাধ্যমে জাতীয় পরিচয়পত্র স্মার্ট কার্ড দেয়া হবে। কেউ যদি নিদিষ্ট সময়ে স্মার্ট কার্ড নিতে না পারে তাহলে তারা জেলা নির্বাচন অফিস থেকে নিতে পারবেন। 

আগামী ২৩ ডিসেম্বর সদর উপজেলায় ভোটারদের মাঝে এ স্মার্ট কার্ড বিতরণ কার্ডক্রম শেষ হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি