০১:০৫ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ট্রেনে কাটা পড়ে দাদী নাতী নিহত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ১৩ জুলাই ২০১৮ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতীর ধলাটেঙ্গুর এলাকায় ট্রেনে কাটা পড়ে দাদী নাতী নিহত হয়েছে। আজ সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ঘাটাইল উপজেলার রসুলপুর এলাকার কালু মিয়ার স্ত্রী সোফিয়া বেগম (৬০) ও সবুর আলীর ছেলে আহাদ আলী (৫)। তারা সম্পর্কে দাদী ও নাতী।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত ওই দুজনসহ তিনজন কালিহাতী উপজেলার রাজাবাড়ী এলাকায় আনছার আলীর বাড়িতে বেড়াতে আসে। একপর্যায়ে আজ সকালে তারা রেল লাইন দিয়ে হাঁটতে হাঁটতে বঙ্গবন্ধু সেতুর দিকে যাচ্ছিলেন। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ধুমকেতু এক্সপ্রেস ট্রেনটি ঘটনাস্থলে পৌঁছালে তারা ট্রেনে কাটা পড়ে। 

এ ঘটনার পর স্বজনরা নিহতদের লাশ তাদের গ্রামের বাড়ি নিয়ে গেছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি