১১:২৩ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

খালেদা জিয়াসহ আটক বিএনপি নেতাদের মুক্তির দাবিতে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ১১ জুলাই ২০১৮ | |
, টাঙ্গাইল :

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সু-চিকিৎসা এবং সুলতান সালাউদ্দিন টুকুসহ ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকারের মুক্তির দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ কর্মসূচী পালন করেছে জেলা ছাত্রদল।

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আজ বুধবার সকাল ১১টায় শহরের ভিক্টোরিয়া রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়। 

কর্মসূচীতে বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ মনিরুজ্জামান জুয়েল, বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি সালেহ মোঃ সাফি ইথেন, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক নুরুল ইসলাম। 

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান শফিক, প্রচার সম্পাদক একেএম মনিরুল হক মনির, সদর থানা ছাত্রদলের সভাপতি আজিম উদ্দিন বিপ্লব, সাধারন সম্পাদক সাজ্জাদ কবির সুমনসহ জেলা ছাত্রদলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি