১১:২২ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

স্বাধীনতা ও মুক্তিযোদ্ধাদের নিয়ে কুটুক্তিকারী গ্রেফতার

মাসুদ রানা | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ১০ জুলাই ২০১৮ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের নাগরপুরে স্বাধীনতা ও মুক্তিযোদ্ধাদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটূক্তিকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সাহাদত হোসেন পাকুটিয়া ইউনিয়নের মাজুটিয়া গ্রামের মোঃ শাহজাহান মিয়ার ছেলে। সে নাগরপুর উপজেলায় স্বাস্থ্য সহকারী পদে কর্মরত ছিলেন।

স্বাধীন বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের অর্জিত স্বাধীনতা ও মুক্তিযুদ্ধকে অপমান করে কুটুক্তি করায় তাকে গ্রেফতার করা হয়। 

সোমবার সাহাদাত হোসেন তার ফেসবুকে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা নিয়ে নানা রকমের কুরুচিপূর্ণ মন্তব্য করে। ঘটনাটি নাগরপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নজরে আসলে তারা নাগরপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাইন উদ্দিনকে বিষয়টি অবগত করেন।

নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড নাগরপুর উপজেলা শাখার আহবায়ক ও সদস্য সচিব বাদী হয়ে মামলা দায়ের করবেন বলে জানা গেছে। মামলাটি প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি