১১:২০ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

হাদিরা ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ২৫ মে ২০১৬ | | ৮৭
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হাদিরা ইউনিয়ন পরিষদের ২০১৬-১৭ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা ও আলোচনা সভা মঙ্গলবার ইউনিয়ন পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয়।

সভায় ২০১৬-১৭ অর্থ বছরে ১ কোটি ২২লাখ ২৭হাজার ২২১ টাকার বাজেট ঘোষণা করা হয়।

হাদিরা ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউপি চেয়ারম্যান মো. আব্বাস আলীর সভাপতিত্বে জনসম্মুখে প্রস্তাবিত বাজেটটি উপস্থাপন করেন, ইউনিয়ন পরিষদের সচিব কাজী জাকির হোসেন।

উন্মুক্ত বাজেট ঘোষণা ও আলোচনা সভায় বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা জামাল, ইউপি সদস্য মো. জয়নাল আবেদিন, স্বাস্থ্য সহকারি আব্দুল কদ্দুছ, পরিবার পরিকল্পনা পরিদর্শক রেজাউল করিম প্রমুখ।

বক্তারা, বাজেটের উপর বিভিন্ন সংশোধনীর পরামর্শ দেন এবং ঝড়েপড়া শিশু, শিশুশ্রম, ট্যাক্স নিয়ে তাদের মতামত তুলে ধরেন।

সভায় ২০১৬-১৭ অর্থ বছরের কর আদায়, ১কোটি ২৩লাখ ৮৫হাজার ৬১টাকা আয় ও ১কোটি ২২লাখ ২৭হাজার ২২১টাকা ব্যয় এবং উদ্বৃত্ত ১লাখ ৫৭হাজার ৮৪০টাকা ধরে এ বাজেট ঘোষণা করা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, উপ-সহকারি কৃষি অফিসার আক্তারুজ্জামান।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি