০১:০৫ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০১৮ | | ৩৮৮
, টাঙ্গাইল :

মির্জাপুরে এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। তার নাম বাবলি আক্তার। পিতার নাম বখতিয়ার রানা ও মাতার নাম পারুল বেগম।

বুধবার রাতে বাবলি সদরের বাইমহাটি গ্রামের লোকমান মিয়ার ভাড়া বাসার একটি কক্ষে গলায় ওড়না পেচিয়ে ফ্যানের সাথে ঝুলে আতœহত্যা করে। তার বাড়ি ঢাকার সায়দাবাদ এলাকায়।

পুলিশ জানান, মেহিয়া আক্তার বাবলি ও তার সহপাঠি আছিয়া খাতুন জয়া ভারতেশ্বরী হোমসের ছাত্রী। জয়ার বাড়ি বিক্রমপুরের লৌহজং এলাকার কলাপাড়া গ্রামে। পিতার নাম রফিক মিয়া। বাবলি ও জয়া ভারতেশ্বরী হোমসের নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করে হোস্টেলে রান্না করছিল এবং প্রায়ই তারা অসুস্থ থাকতো। এ বিষয়টি নজরে আসলে মেহিয়া আক্তার বাবলিকে গত রমজান মাসে হোস্টেল থেকে বের করে দেয় হোমস কর্তৃপক্ষ। ২৪ অক্টোবর আছিয়া খাতুন জয়াকেও বাহির থেকে লেখাপড়ার সুযোগ দিয়ে হোস্টেল থেকে বের করে দেয়া হয়। পরে তারা ওই বাড়ি থেকে পরীক্ষায় অংশ গ্রহণ করে। বুধবার রাতে বাবলি গলায় ফাঁস লাগিয়ে আতœহত্যা করে।

মেহিয়া আক্তার বাবলির মায়ের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

ভারতেশ্বরী হোমসের অধ্যক্ষ প্রতিভা হালদারের সঙ্গে কথা হলে তিনি বলেন, মেহিয়া আক্তার বাবলি ও আছিয়া খাতন জয়ার বিরুদ্ধে হোমস হোস্টেলের নিয়ম শৃঙ্খলা ভঙ্গের একাধিক অভিযোগ থাকায় প্রতিষ্ঠানে লেখাপড়ার সুযোগ রেখে হোস্টেল থেকে বের করে দেয়া হয়।

মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম মিজানুল হকের সঙ্গে কথা হলে বলেন, বাবলির মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি