০৯:৫৬ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বুয়েট ভিসির মৃত্যুতে মাভাবিপ্রবি ভিসির গভীর শোক

মাভাবিপ্রবি প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ২৫ মে ২০১৬ | | ১৩২
প্রতীকি।
, টাঙ্গাইল :

বাংলাদেশ প্রকৌশল বিশ^বিদ্যালয়ের প্রথম নারী উপাচার্য প্রফেসর খালেদা একরামের আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ও বাংলাদেশ বিশ^বিদ্যালয় পরিষদের সভাপতি প্রফেসর ড. মোঃ আলাউদ্দিন।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয় পরিবার ও বিশ^বিদ্যালয় পরিষদের পক্ষ থেকে এক শোক বার্তায় তিনি জানান, প্রফেসর খালেদা একরাম বাংলাদেশ বিশ^বিদ্যালয় পরিষদের ভাইস-চ্যান্সেলরদের স্ট্যান্ডিং কমিটির সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ ৪০ বছর তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ^বিদ্যালয়ে স্থাপত্য বিভাগে শিক্ষকতা করেছেন। তাঁর মৃত্যুতে জাতি একজন খ্যাতিমান স্থপতিকে হারাল এবং স্থাপত্য কৌশলে তাঁর অবদান জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করবে।

সর্বশক্তিমান আল্লাহর দরবারে প্রফেসর খালেদা একরামের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন তিনি।

উল্লেখ্য, অধ্যাপক খালেদা একরাম ব্যাংককের একটি হাসপাতালে সোমবার দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি বাংলাদেশ পাবলিক বিশ^বিদ্যালয় সমূহের দ্বিতীয় মহিলা ভাইস-চ্যান্সেলর ও বুয়েটের প্রথম মহিলা ভাইস-চ্যান্সেলর ছিলেন। খালেদা একরামের জন্ম ১৯৫০ সালের ৬ আগষ্ট। ২০১৪ সালের সেপ্টেম্বরে চার বছরের জন্য বুয়েটের প্রথম নারী উপাচার্য হিসেবে নিয়োগ পান তিনি।

খালেদা একরামের পৈত্রিক বাড়ী বগুড়ায়। তবে তার জন্ম ঢাকায়। ঢাকাতেই বড় হয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একই বিদ্যালয়ে পড়েছেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি