১১:২২ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

পুলিশের সাথে বিএনপি’র কর্মীদের সংঘর্ষ, আহত ৮

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ১০ ফেব্রুয়ারী ২০১৮ | | ৩০০
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের গোপালপুরে বিএনপির বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে সংঘর্ষে পুলিশসহ আটজন আহত ও তিন জন গ্রেফতার হয়েছে।

শুক্রবার দুপুর আড়াইটায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের দুই শতাধিক নেতাকর্মী একটি বিক্ষোভ মিছিল নিয়ে পৌরশহরের আভুঙ্গী মোড়ে সমাবেশ শুরু করে। এসময় পুলিশ বাধা দিলে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। বিএনপি নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে পুলিশ ২২ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।

গোপালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান আল মামুন জানান, নাশকতার আশঙ্কায় সমাবেশে বাধা দিলে বিএনপির কর্মীরা পুলিশের উপর চড়াও হয়। তাদের হামলা ও ইটপাটকেল নিক্ষেপে এসআই আব্দুল হাইসহ পাঁচ পুলিশ আহত হয়। এদের মধ্যে মাথায় গুরুত্বর আঘাত পাওয়া কনস্টেবল শাহীন আলমকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। অন্য চারজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে বিএনপিকর্মী লাবলু মিয়া, ইসমাইল হোসেন ও ফিরোজ আহমেদকে গ্রেফতার করা হয়েছে বলেও তিনি জানান।

উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম রুবেল জানান, পুলিশ শান্তিপূর্ণ সমাবেশে বাধা দিলে কর্মীরা উত্তেজিত হয়। তখন তাদের উপর লাঠিচার্জ শুরু করলে উত্তেজনা দেখা দেয়। পুলিশের হামলায় তিন বিএনপিকর্মী আহত হয় বলেও তিনি দাবি করেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি