০২:৫৪ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

প্যারেড করার সময় পুলিশের এসআইয়ের মৃত্যু

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী ২০১৮ | | ৮৪
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে প্যারেড করার সময় পুলিশের এক উপ পরিদর্শকের (এসআই) মৃত্যু হয়েছে। তার নাম শাজাহান হাওলাদার (৪৫)। সে মাদারীপুরের ধাশার উপজেলার আইজার গ্রামের মৃত. আনোয়ার উদ্দিন হাওলাদার ও রিজিয়া বেগমের ছেলে। তার ডিসি নম্বর ৯৪ ও পুলিশ বিপি নম্বর ৭৩৯১০৩১৫৩৮।

পুলিশ সূত্রে জানা গেছে, এসআই শাজাহান হাওলাদার বিভাগীয় ক্যাডেট কোর্স সম্পন্ন করতে ডিএমপি ঢাকা থেকে গত ২৮ জানুয়ারি মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে আসেন। মঙ্গলবার সকাল আটটায় প্যারেড শুরু হয়। সাড়ে আটটার দিকে ট্রেনিং সেন্টারের প্যারেড গ্রাউন্ডে ট্রেনিং চলাকালীন সময় তিনি অসুস্থ্য হয়ে পড়েন। পরে কর্তৃপক্ষ তাকে মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শাজাহানের মৃতদেহ ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) সিদ্দার্থ সাহা জানিয়েছেন।

মির্জাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহরিয়ার সাজ্জাত হোসেনের সঙ্গে কথা হলে তিনি বলেন, সকালে মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টার থেকে পুলিশের এসআই শাজাহানকে কমপ্লেক্্ের নিয়ে আসে। কমপ্লেক্্ের আসার আগেই শাজাহান মারা যান বলে তিনি উল্লেখ করেন।

মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের অতিরিক্ত ডিআইজ সালেহ মোহাম্মদ তানভীরের সঙ্গে কথা হলে তিনি বলেন, ডিসি শাজাহান হাওলাদার গ্রাউন্ড পিটি দৌড় দেয়ার সময় অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘেষানা করেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি