০২:৩২ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

আবারও বহিরাগত হামলার স্বীকার মাভাবিপ্রবি শিক্ষার্থী

মাভাবিপ্রবি প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০১৮ | | ১৩৩৩
, টাঙ্গাইল :

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে প্রায়শই দুস্কৃতিকারীদের হামলার স্বীকার হয় বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীরা। শুক্রবার বিকাল ৩.৪৫ মিনিটে টাঙ্গাইল সদর উপজেলার পালপাড়ায় পড়াতে যাবার সময় দুস্কৃতিকারীরা অতর্কিত হামলা চালায় রসায়ন বিভাগের ৪র্থ বর্ষ ২য় সেমিস্টারের শিক্ষার্থী মোঃ সাজিদ হাসানের উপর।

জানা যায়, সাজিদ হাসান পালপাড়ায় টিউশনি করাতেন। এজন্য পালপাড়ায় তার নিয়মিত যাতায়াত। শুক্রবার বিকালে পড়াতে যাবার সময় অতর্কিত হামলা চালায় দুস্কৃতিকারীরা। দুস্কৃতিকরীরা হলেন পালপাড়া মঈনের ছেলে রাকিব ও তার সহযোগী। রাকিব সাজিদকে দেয়ালের সাথে দুইবার জোরে মাথা ঠুকে দেয়। এরপর মাথায় ও পিঠে আঘাত করে। এতে সাজিদের মাথায় ক্ষতের সৃষ্টি হয়েছে। পরে সাজিদের বন্ধুরা তাকে উদ্ধার করে এবং বিশ^বিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে চিকিৎসা প্রদান করে। এ নিয়ে বিশ^বিদ্যালয়ের প্রক্টর অফিসে লিখিত অভিযোগ জানানো হয়েছে।

এর আগেও ১২ এপ্রিল, ২০১৭ বহিরাগত হামলার স্বীকার হয় গণিত বিভাগের রাগিব আলম রানা এবং এরপর ২ অক্টোবর, ২০১৭ রসায়ন বিভাগের মোখলেছুর রহমান মুহিত।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোঃ সিরাজুল ইসলাম বলেন, ঘটনাটি বিশ^বিদ্যালয়ের বাইরের, চাইলেও অনেক কিছু করা সম্ভব হয় না। ঘটনার তদন্ত করা হচ্ছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি