১০:১৪ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

৮ ব্যাংকের নিয়োগ পরীক্ষা বাতিল

| টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০১৮ | | ৬৭
, টাঙ্গাইল :

রাষ্ট্রায়ত্ত ৮ ব্যাংকের সমন্বিত নিয়োগ পরীক্ষা বাতিল করা হয়েছে। একই সঙ্গে ১২ জানুয়ারি (শুক্রবার) অনুষ্ঠিত ওই পরীক্ষায় অব্যস্থাপনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের সম্মেলন কক্ষে গভর্নর ফজলে কবির নেতৃত্বে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। কেন্দ্রীয় ব্যাংকের সহকারী মুখপাত্র ও মহাব্যবস্থাপক জী এম আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, তদন্তকালে নিয়োগ পরীক্ষায় সৃষ্ট জটিলতা বিষয়ে ব্যাংকার্স সিলেকশন কমিটির ম্যানেজমেন্টের কাছে ব্যাখ্যা চাওয়া হবে। আগামী দুই সপ্তাহের মধ্যে কমিটি তদন্ত প্রতিবেদন পেশ করবেন এবং তদন্ত প্রতিবেদন পাওয়ার পর ৮ ব্যাংকের নিয়োগ পরীক্ষার পুনরায় তারিখ নির্ধারণ হবে। একই সঙ্গে কোন পদ্ধতিতে পরীক্ষা হবে তাও জানানো হবে।

জরুরি সভায় রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগের দায়িত্বে থাকা ব্যাংকার্স সিলেকশন কমিটিসহ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীরা উপস্থিত ছিলেন। সভায় গত শুক্রবার (১২ জানুয়ারি) সরকারি ৮ ব্যাংকের নিয়োগ পরীক্ষায় সৃষ্ট জটিলতা নিয়ে আলোচনা হয়।

শুক্রবার (১২ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত ৮ ব্যাংকের নিয়োগ পরীক্ষায় রাজধানীর মিরপুরে শাহ আলী মহিলা কলেজে ৫ হাজার ৬০০ পরীক্ষার্থীর বসার পর্যাপ্ত জায়গা ছিল না। শত শত পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে বসার জায়গা দিতে পারেনি কলেজ কর্তৃপক্ষ। এমন অব্যবস্থাপনার কারণে ক্ষুব্ধ পরীক্ষার্থীরা কলেজের জানালা-দরজা ভাঙচুর করে। বাধ্য হয়ে ব্যাংকার্স সিলেকশন কমিটি ওই কেন্দ্রের পরীক্ষা স্থগিত ঘোষণা করে এবং ২০ জানুয়ারি শুধু ওই কেন্দ্রের পরীক্ষা নেওয়ার ঘোষণা দেয়।

৫ হাজার ৬০০ পরীক্ষার্থীর মধ্যে এক হাজার ৬০০ জনের পরীক্ষা মিরপুরে শাহ আলী মহিলা কলেজে এবং ৪ হাজার পরীক্ষার পরীক্ষা মিরপুর বাংলা  কলেজে নেওয়ার ঘোষণা দেওয়া হয়। এরপর ১২ জানুয়ারির পুরো পরীক্ষা বাতিলসহ ৯ দফা দাবিতে আন্দোলনে নামেন পরীক্ষার্থীরা।

গতকাল সোমবার আন্দোলনরত অবস্থায় দৈনিক বাংলা মোড় থেকে দু’জনকে আটক করেছে পুলিশ। এরপর দুপুরে আটকদের ১২ ঘণ্টার মধ্যে ছেড়ে দেওয়াসহ অনুষ্ঠিত পরীক্ষা বাতিল না করলে কঠোর আন্দোলনের হুমকি দেন আন্দোলনকারীরা।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি