১১:২১ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে মির্জা ফকরুল ইসলাম

জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে সহায়ক সরকার চায় বিএনপি

বিশেষ প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ১৭ নভেম্বর ২০১৭ | | ৭০২
, টাঙ্গাইল :

জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে সহায়ক সরকার চায় বিএনপি বলে জানালেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রয়োজনে গণআন্দোলনের মাধ্যমে নির্বাচনকালীন সহায়ক সরকারের দাবি আদায় করা হবে।

আজ শুক্রবার বেলা ১২টায় টাঙ্গাইলের সন্তোষ এর মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মাজার প্রাঙ্গণ পুষ্পস্তবক অর্পন শেষে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, জুলুমবাজ, অত্যাচারি এ সরকার আমাদের ঘাঁড়ে চেপে আছে। এদের হাত থেকে দেশকে রক্ষা করতে হলে যে ধরণের আন্দোলন প্রয়োজন তাই সংগঠিত করা হবে। তিনি এই আন্দোলনে শরিক হওয়ার জন্য সকলকে প্রস্তুত থাকার আহবান জানান।

এ সময় উপস্থিত ছিলেন চেয়ারপার্সনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি কৃষিবিদ শামসুল আলম তোফা, সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল, সাংগঠনিক সম্পাদক আশরাফ পাহেলী, শফিকুর রহমান খান শফিকসহ জেলা বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠণের নেতাকর্মীরা।

এর আগে মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের উপাচার্য প্রফেসর ড. মো. আলাউদ্দিন সকাল সাড়ে সাতটায় মওলানা ভাসানীর মাজারে পুস্পস্তবক অর্পণ করেন। এর মধ্য দিয়ে শুরু হয় মৃত্যুবার্ষিকী উদযাপনের কর্মসূচি।

এরপর ভাসানীর পরিবারের পক্ষ থেকে মাজারে পুস্পস্তবক অর্পণ করা হয়। পরে ভাসানী প্রতিষ্ঠিত সংগঠন খোদা-ই-খেতমদগার, ভাসানী স্মৃতি সংসদ, ভাসানী ফাউন্ডেশন, টাঙ্গাইল প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয়পার্টি, জাসদ, ওয়াকার্সপার্টি, ন্যাপ ভাসানী, কৃষক শ্রমিক জনতালীগসহ বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান, ভাসানী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ মাজারে পুষ্পস্তবক অর্পণ করে দোয়া ও মোনাজাত করেন।

ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকাল থেকে টাঙ্গাইলের সন্তোষে সর্বস্তরের মানুষের ঢল নামে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি